চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ পেতে হবে’

শামীম খান by শামীম খান
5:26 অপরাহ্ন 09, জুন 2023
in জনপদ, মাগুরা
A A
সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক পরিচয় দিতে প্রেস কাউন্সিলের সনদ পেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম।

শুক্রবার ৯ জুন মাগুরা সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন’ সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

মাগুরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে নিজামুল হক নাসিম বলেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির কাজ চলমান রয়েছে। মফস্বল সাংবাদিকদের ডাটাবেইজ তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। ডাটাবেইজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই শেষে বার কাউন্সিলরের মত আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ দেবো। এই সনদধারীরাই কেবল নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রী পাশ। তবে বিশেষ ক্ষেত্রে ৫ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে।

মোহাম্মদ নিজামুল হক নাসিম আরও বলেন, আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেয়া হলে সেখানে রায়ে শুধুমাত্র তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে ৫ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত হচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তিনি বলেন, এটি জননিরাপত্তা ও জনকল্যাণেই প্রণীত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়ত অপব্যবহার হয়েছে। তবে আইনটি সম্পর্কে পুরোপুরি জানলে এ নিয়ে ভুল ব্যাখ্যার কোন সুযোগ নেই।

তিনি আরও জানান, প্রেস কাউন্সিল কেবল প্রিন্ট মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া এখনো এই কাউন্সিলের আওতায় আসেনি। ভবিষ্যতে হয়ত আসবে।

সেমিনারে মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পাভেল দাস।

সেমিনার ও মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্টি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags: প্রেস কাউন্সিলসাংবাদিক
Previous Post

হাসপাতাল থেকে ২ দিনের নবজাতক চুরি

Next Post

প্রতারণার শিকার টাইগার শ্রফের মা

Next Post
টাইগার শ্রফের মা ও তার ছোটবেলার ছবি, পারিবারিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার শিকার টাইগার শ্রফের মা

দুটি রঙিন হীরা, একটি রুবি ও অন্যটি গোলাপী, নিলামে বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৫ ক্যারেট রুবি রত্ন আর বিরল গোলাপী হীরা বিক্রি হলো নিলামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT