চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুমি একটি গন্ধরাজ চেয়েছিলে

শাহাদাত হোসেন তৌহিদ by শাহাদাত হোসেন তৌহিদ
7:31 অপরাহ্ন 17, জুন 2024
in শিল্প সাহিত্য
A A
খুশি নারী বৃষ্টিতে ভেজা পাথরে দাঁড়িয়ে, হাসছে ও নিজের চুলে হাত দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুমি একটি গন্ধরাজ চেয়েছিলে, আমি বলেছিলাম—এই পৃথিবীর সকল গন্ধরাজ তোমার কাছে নিয়ে আসব। শৈশবে যেভাবে শাপলা-শালুক কুড়িয়ে নিয়ে আসতাম। তুমি বলেছিলে, শাড়ি পরতে ভালবাসো, আমি নিয়ে এসেছিলাম সবচেয়ে নান্দনিক শাড়িটি। ভেবেছিলাম তোমায় বলব, ভালোবাসি। অথচ বলা হলো না।

তুমি বলেছিলে শাহবাগ থেকে একটি ফুল নিয়ে আসতে, আমি গোটা একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলাম। কারণ আমি শুনেছি, অমিতাভ শ্রীদেবীকে ট্রাকভর্তি ফুল পাঠিয়েছিলেন। সে তুলনায় আমি কিছুই না। কিন্তু ভালবেসেছ কী, জানি না। শুনেছি, প্রেমিকরা চিরকালই প্রত্যাখ্যাত হয়, অ-প্রেমিকরা গৃহীত হয়। আমি চাই অ-প্রেমিক হতে, যাতে প্রত্যাখ্যাত না হই। এসব আমার কল্পনা।

বলছিলাম ঝুমবৃষ্টির কথা। আষাঢ়ের বন্দনা। ঝুমবৃষ্টি আমার কাছে সর্বদাই মহামহিম। সৃষ্টিকর্তার বিশেষ উপঢৌকন। নাট্যাচার্য সেলিম আল দীন মনে করতেন: বৃষ্টি-কুয়াশা সৃষ্টিকর্তার বিশেষ জল। বৃষ্টিতে শুধু প্রেম-ভালোবাসা, অভিসার না, সবকিছুই সুন্দর। নদীর দৃশ্য, উঠোনে পানি, পানির স্রোত, কলা গাছের ভেলায় ভেসে যাওয়া সবই সুন্দর। বৃষ্টিস্নাত সকালের মধ্য দিয়ে শুরু হলো আষাঢ়। আষাঢ় আমাদের আবেগ-অনুভূতি পরিশুদ্ধ করে। ঝুমবৃষ্টি-আষাঢ় ও বাদল দিনে মুগ্ধ হয় নাই কে? কবি, লেখক, সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী, রিক্সাচালক, ভ্যানওয়ালা, ঝুপড়িদোকানি, পথচারী সবাই। ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে/আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে’ বলে প্রণয় নিবেদন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। নজরুলের কাছে তো বর্ষা ‘বাদলের পরী’। তিনি লিখেছিলেন: যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে।’

এই মেঘ এই বর্ষা দেখে নিশ্চিত সবচেয়ে বেশি বিমোহিত হয়েছিলেন কালিদাস। তাই-তো তিনি লিখতে পেরেছিলেন বর্ষাকাব্য, বিরহকাব্য—‘মেঘদূত।’ জীবনানন্দ লিখেছিলেন: এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কতদিন এসে ধুয়েছে আমার দেহ-বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে তার শান্ত-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে-আবেগের ভরে/ঠোঁটে এসে চুমা দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে।’ হুমায়ুন আহমেদ-তো এক কথা বলে কত মানুষকে কাঁদিয়েছিলেন: ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়।’ আর আমি, সীমান্তের অখ্যাত-ব্যর্থ কবির কাছে আষাঢ়-বর্ষা-বাদল সৃষ্টিকর্তার বিশেষ উপহার। কাল সারারাত আমি শুনছিলাম- ‘এসো নীপবনে ছায়াবীথিতলে/এসো করো স্নান নবধারাজলে।’ এ গান শুনে মনে হয়েছে রবীন্দ্রনাথ যেমন আমাদের আধুনিক, অতীত ও ভবিষ্যতের কবি একইসঙ্গে আদি কবিও। এত মুগ্ধতা, এত বিমোহিত আমি আর কোনো গানে পাইনি। তাই বৃষ্টির সাথে এ আদি কবির বন্দনা করি।

প্রকৃতিকে আকুল করে তুলতেই ধরনীতে নামে আষাঢ়, বাদল ও ঝুমবৃষ্টি। ফুটতে শুরু করে বেলি, দোলনচাঁপা, কামিনী, কাঠগোলাপ, মালতি, জুঁই, যূথিকা, বকুল, গন্ধরাজ, শ্বেতচাঁপা, শ্বেতরঙ্গন, লিলি, রজনীগন্ধা, শাপলা, কুন্দ, শ্বেতকাঞ্চনসহ বর্ষার শ্বেতবসনসমূহ। সব তোমার জন্য, তোমাকে মুগ্ধ করার জন্য। বর্ষার দিনে আমার সবচেয়ে ভালো লাগে কদমফুল।

আমি আশায় থাকি এমনই ঝুমবৃষ্টি ও বাদলা দিনের জন্য। আমার ইচ্ছে ছিল—এমনি দিনে টিএসসি, সোহরাওয়ার্দী কিংবা রোকেয়া হল প্রাঙ্গণে পৃথিবীর সব মিডিয়ার সামনে প্রপোজ করে বলে দিব চিরদিনের সেই কথা। হাত ধরে কৃষ্ণচূড়া সড়কটিতে হাঁটব। গাইব—এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে/আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি/লহো লহো করুণ করে।’

Previous Post

চ্যানেল আইয়ের পর্দায় লাভলু-চঞ্চল জুটির নাটক

Next Post

দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

Next Post
দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর ঈদগাহ মাঠে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন এর ঈদ অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT