চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১০ মাস নিষিদ্ধ আলভারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অলভারেজ ডোপ টেস্টে ব্যর্থ, ১০ মাসের জন্য নিষিদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েরাই আলভারেজ

ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্ডার ইয়েরাই আলভারেজ। তাতে ১০ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন স্প্যানিশ ফুটবলার। 

গত মে মাসে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে  মাদক পরীক্ষায় উতরাতে ব‍্যর্থ হন ৩০ বর্ষী ফুটবলার। সোমবার তার নিষেধাজ্ঞা শাস্তির কথা জানায় উয়েফা।

বিবৃতিতে উয়েফা বলেছে, ‘অনিচ্ছাকৃতভাবে মাদক বিরোধী নিয়ম ভাঙায়, গত ১৯ অগাস্টের সভায় উয়েফার শৃঙ্খলা কমিটি এই খেলোয়াড়কে ১০ মাসের জন‍্য নিষিদ্ধ করেছে। এর মেয়াদ শুরু তাকে সাময়িক নিষিদ্ধ করার দিন থেকে (অর্থাৎ ২ জুন থেকে) এবং মেয়াদ শেষ হবে আগামী বছরের ২ এপ্রিল।’

এর আগে ২ জুন আলভারেজকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় উয়েফা। তা স্বেচ্ছায় মেনে নেন তিনি। ১০ মাসের নিষেধাজ্ঞা ২ জুন থেকে কার্যকর হয়েছে।

উয়েফার অ্যান্টি ডোপিং বিধির ১০.১৪.২ ধারা অনুযায়ী, নিষেধাজ্ঞার শেষ দুই মাসে খেলোয়াড় তার দলের সঙ্গে অনুশীলন এবং ক্লাবের সুবিধা ব্যবহার করতে পারবেন। তাতে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুশীলনে ফিরতে পারবেন তিনি।

শাস্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভারেজে লিখেছেন, ‘আমি একটি ওষুধ নিয়েছিলাম যেটি চুল পড়া প্রতিরোধে ব্যবহার হয় এবং তাতে একটি নিষিদ্ধ উপাদান ছিল। ফলে অনিচ্ছাকৃতভাবে আমি নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেছি। শাস্তিমূলক প্রক্রিয়া এখনো চলমান এবং গোপনীয়তার কারণে আমি আর কোনো মন্তব্য করতে পারছি না। আমি এই পরিস্থিতির জন্য দুঃখিত, তবে ক্লাবের সমর্থনে আমি কাজ চালিয়ে যাচ্ছি, বিশ্বাস করি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারবো।’

৩০ বর্ষী এ খেলোয়াড় উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে পুরো ম্যাচই খেলেছিলেন। সে ম্যাচে অ্যাথলেটিকো ক্লাব নিজেদের মাঠে ইউনাইটেডের কাছে হারে। দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ফের হারে তারা। দুলেগ মিলে ৭-১ ব্যবধানে সেমিতেই থাকে অ্যাথলেটিক ক্লাব।

Tags: অ্যাথলেটিকো ক্লাবইউয়েফা ইউরোপা লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উৎসব

Next Post

কেমন ছিল নেপালে জামালদের সারাদিনের পরিস্থিতি

Next Post
নেপালে জামালদের প্রশিক্ষণ চলাকালে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন ছিল নেপালে জামালদের সারাদিনের পরিস্থিতি

ডাকসু নির্বাচন নিরাপত্তা পরিকল্পনা নিয়ে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হচ্ছে ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT