চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়কে শৃঙ্খলায় বিআরটিএর অগ্রগতির তথ্য চায় যাত্রী কল্যাণ সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো, বাস, ট্রাক ও ট্রাম সংবলিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সড়ক পরিবহন উপদেষ্টার বেঁধে দেওয়া একমাস সময়ে বিআরটিএর অর্জন কী, তা জানতে চেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এসময়ে নিয়ন্ত্রক সংস্থাটির সাফল্য ও ব্যর্থতা জানতে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াছিনের কাছে চিঠি দিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে মোজাম্মেল হক চৌধুরী উল্লেখ করেন, গত ১৯ ডিসেম্বর রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনে ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঢাকার যানজট নিরসন, পরিবহনের কালো ধোঁয়া বন্ধ করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় যেন চলতে না পারে তার ব্যবস্থা করা, ফিটনেস প্রদানের ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নেওয়ার কথা জানান।

এছাড়াও ওই সভায় তিনি রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ করা, স্কুলবাস চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তার পাঠানো, এলোমেলো বাস দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে সৃষ্ট যানজট বন্ধ করা, আগামী মে মাসের মধ্যে ঢাকা শহরে ২০ বছরের পুরোনো বাস তুলে দেওয়া, যানজটের স্থানগুলো চিহ্নিত করাসহ সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিআরটিএকে একমাসের সময় দেওয়া হয়। পরিস্থিতি উন্নতি না হলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।

চিঠিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওই সভার ৬৯ দিন অর্থাৎ ২ মাস ৯ দিন পরে সড়ক উপদেষ্টার নেতৃত্বাধীন বিআরটিএর অগ্রগতি কী, যাত্রী ও নাগরিক সংগঠন হিসেবে যাত্রী কল্যাণ সমিতি সেটি জানতে আগ্রহী।

আগামী সাত কর্মদিবসের মধ্যে জনস্বার্থে যাত্রী কল্যাণ সমিতিকে অগ্রগতির তথ্য দিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

Tags: যাত্রী কল্যাণ সমিতিসড়কে শৃঙ্খলা
Previous Post

দেশের গণতন্ত্র বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে: মির্জা ফখরুল

Next Post

সন্তানের বয়স ১৮ হোক চাননি মা, জন্মদিনের আগেই হত্যা

Next Post
অভিযোগকারী মহিলার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের বয়স ১৮ হোক চাননি মা, জন্মদিনের আগেই হত্যা

দুর্নীতি দমন কমিশনের ভবনের ছবি, বাংলার সংবাদ সংস্থা Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনঞ্জয় কুমার-মোল্যা নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT