চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যা বালান নয়, ‘কাহানি থ্রি’তে থাকছেন ইয়ামি গৌতম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 26, জুলাই 2026
in বিনোদন
A A
Yami Gautam at the 'Kahani Three' event, Bengali actress in a yellow dress. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে নতুন মুখ। ‘কাহানি থ্রি’ সিনেমায় থাকছেন না বিদ্যা বালান; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামী গৌতম।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা প্রতিবেদনে বলা হয়, প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের বদলে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী ফুটিয়ে তোলা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির ভাবাবেগ ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইয়ামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশন এর কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামী গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা পায়। পরবর্তীতে ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই সিনেমাটিও বেশ প্রশংসিত হয়েছিল।

Tags: ইয়ামি গৌতমবিদ্যা বালান
Previous Post

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

Next Post

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post
শিশু হাসপাতালে অক্সিজেন মাস্ক পরা শিশু ও তার মা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT