চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে চেয়েছিলেন ইয়ামি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বলিউডের অন্যতম তারকা দম্পতি ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। তবে ব্যক্তিগত জীবনে রসায়ন জমজমাট হলেও পেশাদার ক্ষেত্রে তারা যে কতটা কঠোর, তা আরো একবার প্রমাণিত হল।

আদিত্য ধর পরিচালিত সর্বশেষ ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্য যখন চারদিকে শোরগোল ফেলে দিয়েছে, তখনই এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইয়ামি।

অভিনেত্রী জানান, ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, মনে মনে এই ছবির অংশ হওয়ার ইচ্ছা জেগেছিল তার। এমনকি মজার ছলে স্বামীর কাছে আবদারও করেছিলেন ‘ধুরন্ধর’র একটি চরিত্রের জন্য। কিন্তু পরিচালক আদিত্য ধর সাফ জানিয়ে দেন, এই ছবির কাস্টিংয়ে কোন স্বজনপোষণের জায়গা নেই।

ইয়ামির কথায়, “চিত্রনাট্যটি পড়ার পর আমার মনে হয়েছিল, ইস! আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তবে এই ছবির অংশ হতে পারতাম। চিত্রনাট্যটি এতটাই শক্তিশালী ছিল যে আমি আদিত্যকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম আমাকে নেওয়া যায় কি না। কিন্তু আদিত্য সরাসরি ‘না’ বলে দেয়।”

‘ধুরন্ধর’ ছবিটি একটি স্পাই-অ্যাকশন থ্রিলার, যেখানে রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবির বেশিরভাগ চরিত্রই পুরুষপ্রধান। আদিত্য ধর মনে করেছিলেন, ইয়ামিকে জোর করে কোন চরিত্রে ঢোকানো মানে গল্পের বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। পেশাদারিত্বের খাতিরেই তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন যে চরিত্রের প্রয়োজনে যাকে উপযুক্ত মনে হবে তাকেই নেওয়া হবে।

ইয়ামি অবশ্য স্বামীর এই সিদ্ধান্তে একটুও ক্ষুব্ধ নন। বরং তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, “আমাদের মধ্যে শুরু থেকেই একটা অলিখিত বোঝাপড়া আছে। আমরা ব্যক্তিগত জীবন এবং পেশাদার জগতকে এক করি না। আদিত্য যদি মনে করে অন্য কেউ কোন চরিত্রের জন্য বেশি যোগ্য, তবে আমি সানন্দে সেটা মেনে নেই। সৃজনশীল কাজে এই সততা থাকা খুব জরুরি।”

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় আদিত্য ধরের দ্বিতীয় পরিচালনা ‘ধুরন্ধর’। রণবীর সিং, অক্ষয় খান্না, আর. মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনীত এই স্পাই থ্রিলারটি বিশ্বব্যাপী বিপুল ব্যবসা করে একের পর এক রেকর্ড ভাঙছে।

দেশপ্রেম, বিতর্ক ও বক্স অফিস- এই তিনের সংমিশ্রণেই যেন আদিত্য ধরের চলচ্চিত্রজগত। সমালোচনা যেমন আছে, তেমনি সাফল্যও প্রশ্নাতীত। ‘ধুরন্ধর’-এর সাফল্য প্রমাণ করে দিয়েছে, আদিত্য ধর এখন আর শুধু একজন পরিচালক নন, বরং সমসাময়িক হিন্দি সিনেমার অন্যতম শক্তিশালী নাম।

Tags: 'ধুরন্ধর'আদিত্য ধরইয়ামি গৌতমবলিউড
Previous Post

‘শুধু ঢাকা নয়’, সারাদেশে চলচ্চিত্র উৎসব ছড়িয়ে দেয়ার আহ্বান

Next Post

‘বঙ্গবন্ধু হল’র নাম পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

Next Post
ছবি: সংগৃহীত

‘বঙ্গবন্ধু হল’র নাম পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

বাংলাদেশ বিষয়ে আলোচনা করতে বিসিসিআইয়ের সাথে বসবেন আইসিসি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT