চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুত্রের মা হলেন ‘আর্টিকেল ৩৭০’ এর নায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 20, মে 2024
in বিনোদন
A A
প্রস্তুত অভিনেত্রী হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বশেষ ‘আর্টিকেল ৩৭০’ ছবি দিয়ে রীতিমত আলোচনায় বলিউডের তারকা অভিনেত্রী ইয়ামি গৌতম। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং শেষ করেছেন ছবিটির। চলতি বছরে বড়পর্দা এবং ওটিটিতে দারুণ সফলতা পায় ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ইয়ামি প্রথমবারের মতো মা হলেন।

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার সুখবর দেন তিনি। ইয়ামি গৌতম ও আদিত্য ধর দম্পতি ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে—অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’

তাদের পোস্ট থেকে জানা যায়, গত ১০ মে তাদের ঘরে জন্ম নেয় পুত্র সন্তানটি। ইয়ামি ও আদিত্য জানান, ‘অভিভাবক হিসাবে এই জার্নি শুরুর সঙ্গে সঙ্গে আমাদের আশা আমাদের ছেলের ভবিষ্যত উজ্জ্বল হবে। ওর জীবনের প্রত্যেক মাইলস্টোন আমাদের বিশ্বাসকে মজবুত করবে যে আমাদের পরিবারের জন্য এবং মাতৃভূমির সুযোগ্য পুত্র হয়ে উঠবে’।

ইয়ামি ও আদিত্যর ছেলের নামের সঙ্গে জুড়ে রয়েছে হিন্দুধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদের নাম। বেদাবিদ সংস্কৃত শব্দ। এর অর্থ বেদের বিদ (বিদ্যান) অর্থাৎ যে পুরুষ বেদ সম্পর্কে জ্ঞানী তিনিই বেদাবিদ।

ইয়ামি ও ‘উরি’ পরিচালক আদিত্যকে শুভেচ্ছা জানিয়েছেন হবু বাবা রণবীর সিংসহ বলিউডের বহু তারকা।

Tags: আর্টিকেল ৩৭০ইয়ামি গৌতমবলিউডসন্তানসিনেমা
Previous Post

বুধ-শনিবার ছাড়া ক্রিকেট নিষিদ্ধ হওয়া দেশটি খেলবে বিশ্বকাপে

Next Post

উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বে অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ও প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্য-শিক্ষক দ্বন্দ্বে অচল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী রাইসির শেষ যাত্রার জন্য হেলিকপ্টার দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইসিকে শেষবারের মতো বহনকারী হেলিকপ্টারের আদ্যোপান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT