চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের জোড়া গোলে শিরোপা বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 11, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল জিতেছে, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোয়ান গ্যাম্পার ট্রফি জিতেছে বার্সা

ইতালিয়ান ক্লাব কোমোকে হারিয়ে নিজেদের ৪৬তম হুয়ান গাম্পার শিরোপা জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালুনিয়ান বাহিনী। জয় দিয়ে হ্যান্সি ফ্লিক ২৫-২৬ মৌসুম শুরু করলেন। জোড়া গোল পেয়েছেন লামিন ইয়ামাল।

বার্সার আরেক মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে মাঠে নামে দুদল। ১৯৬৬ সাল থেকে চলে আসা আয়োজনটি প্রতিবছর মৌসুম শুরুর আগে বার্সার মাঠে অনুষ্ঠিত হয়। ইউরোপের শীর্ষ স্থানীয় যেকোনো দলকে আমন্ত্রণ জানিয়ে একটি শিরোপা নির্ধারণী ম্যাচ খেলে বার্সা। ১৯০৮ থেকে ১৯০৯ সাল পর্যন্ত বার্সার প্রতিষ্ঠাতাকালীন প্রেসিডেন্ট থাকা হুয়ান গাম্পারের স্মরণে আয়োজনটি করা হয়। ১৯৬৬–১৯৯৬ সাল পর্যন্ত চারটি করে ক্লাব খেললেও ১৯৯৭ সাল থেকে নতুন সংস্করণে দুটি ক্লাব খেলে।

ম্যাচে শুরু থেকে সমানতালে খেলেছে দুদল। কোমোর ম্যাচের প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ বার্সার রক্ষণে বাধা পায়। ২১ মিনিটের মধ্যে ফেরমিন লোপেজের ডানপায়ের শটে এগিয়ে যায় বার্সেলোনা। ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লোপেজ। এর দুমিনিট পর মার্কাশ র‍্যাশফোর্ডের সাহায্যে বার্সার তৃতীয় গোলটি করেন রাফিনহা। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে রাফিনহার অ্যাসিস্টে স্কোরবোর্ডে চতুর্থ গোলটি যোগ করেন ইয়ামাল। প্রথমার্ধের অতিরক্ত সময় সুযোগ হাতছাড়া করেন র‍্যাশফোর্ড, তার শট গোলপোস্টের পাশ কাটিয়ে চলে যায়।

হালি গোলে এগিয়ে থেকে দারুণ ছন্দে দ্বিতীয়ার্ধ শুরু করে বার্সা। বিরতি থেকে ফিরে পঞ্চম গোল পেতে বেশি বেগ পেতে হয়নি কাতালুনিয়ানদের। বদলি নামা ফেররান তরেসের সাহায্যে নিজের দ্বিতীয় গোলটি পান ইয়ামাল। পরে দুদল বেশকিছু সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ৫-০তে শেষ করে শিরোপা জিতে নেয় বার্সেলোনা।

১৬ আগস্ট রাত সাড়ে ১১টায় মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের মৌসুমের প্রথম লা লিগা ম্যাচ।

Tags: ইয়ামালকোমোবার্সেলোনারাফিনহার‌্যাশফোর্ডলিড স্পোর্টস
Previous Post

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

Next Post

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফুটবল খেলতে মাঠে দৌড়াচ্ছে দুই খেলোয়াড়, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিবিহীন মিয়ামির বড় হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT