চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনে ‘মুসলিম বিরোধী’ স্লোগানের নিন্দা ইয়ামালের

কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 02, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে স্পেনের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ওই ম্যাচ চলাকালীন মুসলিম-বিরোধী ‘অসম্মানজনক ও অসহনীয়’ স্লোগানের নিন্দা করেছেন স্পেনের ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ম্যাচটিকে কলঙ্কিত করা ওই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

আরসিডিই স্টেডিয়ামে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধে স্পেনের সমর্থকরা মুসলিম-বিরোধী গান গেয়েছিল। কারণ মিশর প্রধানত মুসলিম দেশ যেখানে তাদের রাষ্ট্রধর্ম ইসলাম। ইয়ামালকে উদ্দেশ্য করে ওই স্লোগান দেয়া না হলেও তার ওপর এর পরোক্ষ প্রভাব পড়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইয়ামাল লিখেছেন, ‘আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে ‘লাফ না দিলে তুমি মুসলমান’ বলে স্লোগান দেয়া হচ্ছিল। আমি জানি এটা প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল, ব্যক্তিগত কিছু নয়। কিন্তু একজন মুসলমান হিসেবে এটা এখনও অসম্মানজনক এবং সম্পূর্ণ অসহনীয়।’

‘আমি জানি যে, সব সমর্থক এমনটা করেন না। কিন্তু যারা এই ধরনের স্লোগান দেন তাদের বলছি: স্টেডিয়ামের ভেতরে অন্যদের উপহাস করার জন্য ধর্মকে ব্যবহার করাটা অজ্ঞতা এবং বর্ণবাদী আচরণ। ফুটবল উপভোগ করার জন্য, সমর্থন দেখানোর জন্য, অন্যকে তার পরিচয় বা বিশ্বাসের জন্য অসম্মান করার জন্য নয়।’

ইয়ামালকে এ ঘটনার প্রভাব থেকে বের হতে কাতালুনিয়ার স্পোর্টস মিনিস্টার বার্নি আলভারেজ সব ধরণের সহযোগিতা করবেন জানিয়ে সংবাদমাধ্যমে বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে তাতে প্রভাব পড়া খুবই স্বাভাবিক। তার সাথে যোগাযোগ করতে পারলে আমরা তাকে সমর্থন জানাব। যা ঘটেছে তা নিন্দনীয়। এটি অত্যন্ত গুরুতর বিষয়, যার আমরা তীব্র নিন্দা জানাই।’

‘মনে হচ্ছে সবকিছু পূর্বপরিকল্পিত ছিল। যারা স্লোগান দিচ্ছিল, তারা বিদ্বেষমূলক বক্তব্য ছড়াতেই খেলায় এসেছিল। আমার সন্দেহ হয় এ ঘটনায় জড়িতদের মধ্যে খুব কম জনেরই ক্রীড়া জগতের সাথে কোনো সংযোগ ছিল।’

এ ঘটনায় বার্সেলোনার স্থানীয় পুলিশ ‘ইসলামবিদ্বেষী ও বিদেশবিদ্বেষী স্লোগান’ এর তদন্ত শুরু করেছে। ইএসপিএন জানিয়েছে, এ ঘটনায় স্পেনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ফিফা বিভিন্ন প্রতিবেদন, রেফারি, ম্যাচ ইন্সপেক্টর ও নিরাপত্তা কর্মীদের প্রতিবেদন গ্রহণ করবে।

Tags: ইয়ামালফিফাবার্সেলোনামিশরলিড স্পোর্টসস্পেন
Previous Post

শুরু হয়ে গেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং

Next Post

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

Next Post
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT