চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের সঙ্গে ২০৩১ পর্যন্ত চুক্তি বার্সেলোনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 28, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের উদযাপন, বার্সেলোনা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সঙ্গে লামিন ইয়ামালের চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তরুণ তারকা ফরোয়ার্ডের সঙ্গে দুই পক্ষের বন্ধন অটুট রাখতে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালুনিয়ার ক্লাবটির হয়ে খেলবেন স্পেনিয়ার্ড ফরোয়ার্ড।

২০২৩ সালের ২৯ এপ্রিল প্রথম দলে অভিষেক হয় মাত্র ১৫ বছর বয়সের ইয়ামালের। মাতারোর ফুটবলার ক্লাবের পাশাপাশি বিশ্ব ফুটবলেও সামর্থ্যের প্রমাণ রাখছেন।

সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেয়া ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসেরাদের সঙ্গে তুলনায় থাকছেন। এমৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম কারিগর তিনি। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও কোপা ডেল রে জিতেছেন।

এরইমধ্যে বার্সায় ইয়ামাল খেলেছেন ১০৬ ম্যাচ। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্লগানাদের হয়ে ১০০ ম্যাচ খেলার কীর্তি তার। ক্লাবের হয়ে ২৫ গোল ও ৩৪ অ্যাসিস্ট হয়ে গেছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি।

এরচেয়েও বড় ব্যাপার মাঠে তার প্রভাব। এ মৌসুমে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন। বেশ কয়েকটি চোখধাঁধানো গোল করেছেন, যার কয়েকটি ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

Tags: ইয়ামালবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্পেন
Previous Post

পরিবেশ সাংবাদিকতায় ৩ দিনব্যাপী কর্মশালা

Next Post

ঈদুল আজহার তারিখ জানা যাবে সন্ধ্যায়

Next Post
নিশীথে চাঁদ ও আকাশের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহার তারিখ জানা যাবে সন্ধ্যায়

ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল, মাঠে অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ মাতানোর স্বপ্ন বুনে ঢাকায় পৌঁছেছেন ফাহমিদুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT