চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন বিশ্বখ্যাত লেখক মিলান কুন্ডেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 12, জুলাই 2023
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
বিশ্বখ্যাত লেখক মিলান কুন্ডেরা বসে আছেন বেঞ্চে, পেছনে সবুজ গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতিমান চেক সাহিত্যিক মিলান কুন্ডেরা আর নেই। ফ্রান্সের প্যারিসে বিশ্ব সাহিত্যের অন্যতম নন্দিত উপন্যাস ‘অস্তিত্বের অসহনীয় লঘুতা’র এই লেখকের প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

বুধবার দুপুরে রয়টার্সের এক প্রতিবেদনে চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি (মোরাবিয়ান লাইব্রেরি) এর একজন মুখপাত্রের বরাতে জানানো হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কুন্ডেরা। ছিলেন শয্যাশায়ী। মঙ্গলবার (১১ জুলাই) প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে কুন্ডেরার শেষ কৃত্যানুষ্ঠান নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি।

পৃথিবীর অন্যতম জনপ্রিয় লেখক মিলান কুন্ডেরা। প্রধানত চেক ভাষায় লিখলেও তার কিছু বই ফরাসিতেও লেখা। তবে তার রচনা প্রায় চল্লিশের অধিক ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা প্রথম উপন্যাস ‘ঠাট্টা’ (জোকার) প্রকাশিত হয় ১৯৬৭ সালে।

তবে পৃথিবীব্যাপী সবচেয়ে আলোচনার জন্ম দেয় ‘অস্তিত্বের অসহনীয় লঘুতা’ উপন্যাসটি। এছাড়াও ‘জীবন অন্য কোথাও’ (লাইফ ইজ এলসহোয়ার), ‘আইডেন্টিটি’, ‘দ্য বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং’- পৃথিবী বিখ্যাত বইগুলো তার লেখা।

১৯২৯ সালের ১ এপ্রিল চেকস্লাভাকিয়ার ব্রানোতে কুন্ডেরার জন্ম। ১৯৭৫ সালে নিজ দেশের সরকারের সাথে মতানৈক্য তৈরী হয়। তার লেখা উপন্যাস গণপাঠাগারে নিষিদ্ধ করা করা হয়। এরপর তিনি সে বছরেই চেকোস্লোভাকিয়া ত্যাগ করেন। ১৯৮১ সালে ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করে প্যারিসেই স্থায়ী বসবাস শুরু করেন কুন্ডেরা।

Tags: কুন্ডেরাপ্যারিসমিলান কুন্ডেরালিড বিনোদনলেখক
Previous Post

আওয়ামী লীগ বিশাল সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

Next Post

নানাবাড়ি বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

Next Post

নানাবাড়ি বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের যমুনা নদীর স্তর সর্বকালের উচ্চতায়, দিল্লিতে ভয়াবহ বন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT