চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 পূর্বাহ্ন 29, নভেম্বর 2022
in - সেমি লিড, অপরাধ, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জন আটক, পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রতিনিধি: চাঁদপুরে বিশ্বকাপ আর্জেন্টিনার খেলা নিয়ে তর্কের জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মডেল থানা পুলিশ। নিহত স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান(১৭)।

সোমবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এ ঘটনা ঘটে। মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বন্ধু ব্রাজিল সমথর্ক অপর বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থকরা হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান(১৭) ও আর্জেন্টিনার সাপোর্টার ফরিদ বেপারীর ছেলে বরকত বেপারী (১৮) বিশ্বকাপ খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায় আর্জেন্টিনার সাপোর্টার বরকত বেপারী বন্ধু ব্রাজিলের সাপোর্টার মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানকে চাঁদপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বসতঘর থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

মেহেদী হাসান বাবা হেলাল উদ্দিন বলেন, থানায় মামলা করা হয়েছে। ছেলে খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানায়, ঘাতককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

প্রসঙ্গত মৃত মেহেদী হাসান ২০২২ সালের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছিল।

Tags: ২০২২ কাতার বিশ্বকাপখুন
Previous Post

ব্রুনোর রাতে শেষ ষোলোতে পর্তুগাল

Next Post

‘মিশন হেক্সা’র দিকে আরও এক ধাপ এগিয়ে ব্রাজিল

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জার্সি পরে হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিশন হেক্সা’র দিকে আরও এক ধাপ এগিয়ে ব্রাজিল

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে তুলার গুদামে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT