চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে পোল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পোল্যান্ডের প্রতিনিধি দল জার্মানির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য জার্মানির কাছে নতুন করে ক্ষতিপূরণের দাবি রাখলেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরস্কি। যুদ্ধের দুর্দশা থেকে বেরোতে জার্মানির কাছে ‘সৃজনশীল সমাধান’ চায় ওয়ারশ।

গতকাল ৩১ জানুয়ারি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গত মঙ্গলবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডে নাৎসি বাহিনীর লুঠপাটের ‘আর্থিক ক্ষতিপূরণ’ দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরস্কি। গত ডিসেম্বরে পোল্যান্ডের নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জার্মান সফরে এসে তিনি ক্ষতিপূরণের প্রসঙ্গ টানেন।

জার্মান পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে বৈঠকের পর সিকরস্কি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের সাথে জার্মানি যা করেছিল, তা ছিল নির্মম ও জঘন্য। যদি জার্মানি কোন সৃজনশীল সমাধানের মাধ্যমে অনুশোচনা ব্যক্ত করে, যারা এতকিছুর পরেও বেঁচে আছেন, তাদের জন্য ভালো কিছু করে, তাহলে তা পোল্যান্ডের জন্য ভালো হবে। অতীতকে নৈতিকভাবে খতিয়ে দেখলে আর্থিক ক্ষতিপূরণই একমাত্র সমাধান হবে।

এর আগের পোলিশ সরকারও জার্মানির ক্ষতিপূরণকে নৈতিক দায়িত্ব বলেছিল। এই দাবি পরে পোল্যান্ড-জার্মান সম্পর্কে কিছুটা ভাঁটাও আনে। ৫২ লাখ পোলিশ নাগরিকের মৃত্যুর জন্য তৎকালীন সরকার জার্মানির কাছে এক লাখ ৩০ কোটি ইউরোর ক্ষতিপূরণ দাবি করে। তবে তাদের এই দাবিকে তখনই খারিজ করে দেয় জার্মানি।

জার্মান কর্তৃপক্ষের মতে, ক্ষতিপূরণের বিতর্কের সমাধান হয়ে গেছে ১৯৯০ সালে, যখন জার্মানির পুনরেকত্রীকরণ হয় ‘টু প্লাস ফোর’ চুক্তির শর্ত অনুযায়ী, যেখানে পোল্যান্ডের কোনো ভূমিকা ছিল না। জার্মানি আরও মনে করিয়ে দেয় ১৯৫৩ সালের একটি সিদ্ধান্তের কথা, যেখানে পোল্যান্ড তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে সকল দাবি প্রত্যাহার করে নিয়েছিল।

Tags: জার্মানিদ্বিতীয় বিশ্বযুদ্ধপোল্যান্ড
Previous Post

হঠাৎ বৃষ্টিতে বইমেলার স্টল সব তছনছ

Next Post

ভাষা শহীদের রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস শুরু

Next Post
বাংলাদেশের জাতীয় পতাকা ও ভাষা শহীদদের স্মরণে ফুলের মেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদের রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস শুরু

মিয়ানমারে সেনা মোতায়েনের ছবি, সেনা সদস্যরা ট্রাকের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে বাড়ল জরুরি অবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT