চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন অধিনায়ক ‘চোকার’ তকমা নিয়ে যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 15, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল ICC বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি প্রোটিয়ারা। হাতছোঁয়া দূরত্বে শিরোপা হারানো তাদের নিয়তি হয়ে উঠেছিল। নামের পাশে জোরালভাবে গেড়ে বসে চোকার্স তকমা। এবার আর হতাশার গল্প নয়। ‘চোকার’ তকমা কাটিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা।

ইংল্যান্ডের লর্ডসে শনিবার আফ্রিকানদের জন্য ছিল দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর দিন। অস্ট্রেলিয়ার দেয়া ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেটে পেরিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শেষ করেছে। বড় লক্ষ্য তাড়ায় ম্যাচের তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে নিয়েছিল সাউথ আফ্রিকা। চতুর্থ দিনে তারা যখন ব্যাটিংয়ে নামে, জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ রান। হাতে ছিল ৮ উইকেট আর পুরো দুদিন।

অজিদের হারানোর প্রতিক্রিয়ায় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘বছর দুয়েক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা বেশ ভিন্ন। তারা আগের মতো আর মাঠে সেভাবে ভোকাল (স্লেজিং করে না) নয়। তবে তাদের শরীরি ভাষা এখনও আক্রমণাত্মক। অবশ্যই এরসঙ্গে রয়েছে তাদের দারুণ দক্ষতা, তবে তেমন উচ্চবাচ্য নেই।’

যদিও অজি ক্রিকেটারের থেকে চোক করার ইঙ্গিত শুনেছিলেন এদিন সকালেও। বাভুমা বলছেন, ‘অবশ্যই চোকার্স ট্যাগটা নিয়ে কথা ওঠে। তাদের এক খেলোয়াড় সেই প্রসঙ্গ ধরে বলেছিল ৬০ রানের মধ্যেও ৮ উইকেট হারিয়ে ফেলতে পারি। আমি এমনটাই শুনেছি।’

‘মার্করাম প্রতি ওভারের পরই ওই শব্দটা (চোকার) দূরে সরিয়ে দিচ্ছিল, বলছিল চলো এটি কাটিয়ে উঠি। তাদের কিছুই দেব না। ফলে আর তেমন কোন মন্তব্যও শুনিনি তাদের থেকে। সম্ভবত দুয়েকটি ব্যতিক্রম ব্যতিত।’

শিরোপা নিশ্চিতে সেঞ্চুরিতে বড় অবদান রাখা মার্করামও বলেছেন চোকার ট্যাগ নিয়ে। তার প্রত্যাশা, এই জয়ের মাধ্যমে প্রোটিয়ারা সেই শব্দকে পুরোপুরি বিশ্রামে পাঠিয়ে দিয়েছে। মার্করাম বলেছেন, ‘এটি খুব অসাধারণ বিষয় যে আমাদের আর সেই শব্দটি (চোকার) শুনতে হবে না। এটি নিশ্চিত। অবশ্য এটি আমাদের প্রেরণাও দিয়েছে, সবসময়ই বাইরের কিছু বিষয় আপনাকে এভাবে প্রেরণা দিতে পারে। তবে এটাই আপনার পারফরম্যান্সের একমাত্র কারণ নয়। সবমিলিয়ে নিজের কাজটা ঠিকঠাক করে এমনকিছু থেকে মুক্তি পাওয়া দলের জন্য অনেক বিশাল কিছু।’

Tags: অস্ট্রেলিয়াইংল্যান্ডবাভুমাবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসাউথ আফিকা
Previous Post

যুক্তরাষ্ট্র ইরানের শিকার হলে ‘নজিরবিহীন’ হামলা হবে: ট্রাম্প

Next Post

আবু সাঈদকে হত্যা: ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদকে হত্যা: ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ট্রাম্প ও জাস্টিন ট্রুডো একে অপরের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন নয়, জি-৭ সম্মেলনে প্রধান্য পাচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT