চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেস্তে গেল টেস্টের দ্বিস্তর পরিকল্পনা, ফিরছে ওয়ানডে সুপার লিগ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 12, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ী ক্রিকেট দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির পরিকল্পনা ছিল ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র হবে দেশগুলোকে দুই স্তরে ভাগ করে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। টেস্ট মর্যাদা পাওয়া ১২ দলকে একই কাঠামোতে রেখে হবে চ্যাম্পিয়নশিপ। একইসঙ্গে অল্পসময় হওয়া ওয়ানডে সুপার লিগ আবারও চালুর সম্ভাবনা জেগেছে।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের প্রতিনিধিত্বে ক্রিকেটের তিন সংস্করণ নিয়ে কর্মকমিটির সদস্যরা আইসিসির বোর্ড ও চিফ এক্সিকিউটিভ কমিটির কাছে এই সুপারিশ করেছে। যার মধ্যে আছে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য দ্বিস্তর পরিকল্পনা বাতিল করা।

রজার টুজের নেতৃত্বে গঠিত ওয়ার্কিং কমিটি তিন ফরম্যাটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। দ্বিস্তর কাঠামোর ক্ষেত্রে মোটাদাগে আর্থিক সমস্যায় পড়ত ছোট দলগুলো। তিন মোড়লখ্যাত ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দ্বিতীয় স্তরের দলগুলোকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল। সেটিও কার্যকর হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলো পড়ত দ্বিতীয় স্তরে। এতে ম্যাচ কমে যেত। সেজন্য কমিটি বিরোধিতা করেছে দ্বিস্তর পরিকল্পনার। যাতে দেশগুলোর উন্নতি ও অবনমনের বিষয়টি সমস্যার সৃষ্টি করছিল।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন যা নিয়ে বলেছিলেন, ‘আমরা চাই না, ইংল্যান্ডের মতো দল খারাপ সময়ে যাক, যার জন্য দ্বিতীয় স্তরে খেলতে হবে। সেখানে গিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা, যা ঘটতে দেয়া যাবে না। একটি শূন্য সময়ের মধ্যে পড়ুক, এটি ঘটতে দেয়া যাবে না।’

কর্মকমিটি ঠিক করেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র ১২ দল নিয়ে হবে। যেখানে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড অন্তর্ভুক্ত হতে পারে। প্রতিটি দলকে একটি নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলার জন্য বাধ্য করা হবে। তবে আয়োজনের জন্য বা অতিরিক্ত অর্থায়ন পাবে না।

‎সাদা বলের সংস্করণেও পরিবর্তনের সম্ভাবনা আছে। ২০২৩ বিশ্বকাপের পর বাতিল হওয়া ১৩ দলের সুপার লিগ চালু করতে পারে আইসিসি। যা আবার শুরু হতে পারে ২০২৮ সাল থেকে।

তবে আইসিসির হাতে ওয়ানডে দলের সংখ্যা বাড়ানোর কোন পরিকল্পনা নেই। যেখানে আগে থেকেই সিদ্ধান্ত, ২০২৭ বিশ্বকাপ হবে ১৪ দলের। আগের দুই আসরেও যা ছিল সমান দলের। টি-টুয়েন্টি বিশ্বকাপে থাকছে ২০ দলই। তবে সময়ের সাথে দল বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

Tags: আইসিসিইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপওয়ানডে সুপার লিগটি-টুয়েন্টি বিশ্বকাপটেস্ট চ্যাম্পিয়নশিপভারত
Previous Post

চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি সই

Next Post
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি সই

নোয়াখালীর হাতিয়ায় আমন ধানের সুন্দর সবুজ ক্ষেতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর হাতিয়ায় আমন ধানের ভালো ফলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT