চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে, হবে ওভালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অলভালে ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্য, দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের তারিখ ও মাঠের নাম জানাল আইসিসি। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, আগামী ৭-১১ জুন ইংল্যান্ডের ওভালে হবে ফাইনাল মহারণ। যার দৌড়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

এবারের আসরের ফাইনাল খেলতে ভারতকে আসন্ন বোর্ডার-গাভাস্কার সিরিজে জিততে হবে। টেবিলের তিনে থাকা শ্রীলঙ্কা এবং চারে থাকা সাউথ আফ্রিকারও ফাইনালে যাওয়ার সুযোগ আছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দুদলের সিরিজ রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেয়া হবে বিশেষ কিছু। এই প্রতিযোগিতায় আমরা দল হিসেবে আগাচ্ছি এবং উন্নতি করছি। যদি জুনে আমরা শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চাই, তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্ত প্রতিপক্ষকে উৎরাতে হবে।’ সম্ভাব্য ফাইনাল খেলার বিষয়ে এমন মত ভারত অধিনায়ক রোহিত শর্মার।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। বলেছেন, ‘গত দুবছর ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে সুযোগ গতবার ওভার রেটের জন্য নিতে পারিনি। আমরা আত্মবিশ্বাসী যে এখানেই (বোর্ডার-গাভাস্কার সিরিজ) ফাইনালের একটি জায়গা নিশ্চিত করতে পারবো। অসাধারণ খেলতে থাকা খেলোয়াড় ও স্টাফদের জন্য ফাইনালটি হবে দারুণ একটি পুরস্কার।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর প্রথম আসরের ফাইনালে খেলে ভারত ও নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ছয় দিনের ম্যাচে জিতে ইতিহাসের পাতায় নাম লেখায় কিউইরা।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টস
Previous Post

রোনালদো আসায় কঠিন হয়ে পড়েছে আল নাসেরের জয়ের পথ

Next Post

হিন্দি ছবি দেন, নইলে শাকিবের নতুন ছবি দেন: প্রদর্শক সমিতি

Next Post
অথান সিনেমার পোস্টার যেখানে প্রধান চরিত্ররা একত্রে দৃশ্যের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি ছবি দেন, নইলে শাকিবের নতুন ছবি দেন: প্রদর্শক সমিতি

রোনালদিনহোর ছেলে বার্সেলোনায় নাম লেখাচ্ছেন, ফুটবল মাঠে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় নাম লেখাচ্ছেন রোনালদিনহোর ছেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT