চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুকে `ভয়াবহ ক্ষতি’ বলছেন বিশ্বনেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 20, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিশ্বনেতারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও ‘ভয়াবহ ক্ষতি’ বলে উল্লেখ করেছেন তারা।

এক্স হ্যান্টেলে পোস্ট করে মোদি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত।

রাইসির মৃত্যুকে ভয়াবহ ক্ষতি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন যে, রাইসির মৃত্যু একটি ‘ভয়াবহ ক্ষতি’ এবং তারা পাকিস্তানে শোক দিবস পালন করবে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন যে তার দেশ এই সময়ে ইরানের সাথে দাঁড়িয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট রাইসিকে একজন নিঃশর্ত বন্ধু এবং অসাধারণ নেতা হিসেবে প্রশংসা করেছেন।

হামাসের শোক

ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্টি হামাস। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে হামাস ভাতৃপ্রতিম ইরানী জনগণের সাথে দুঃখ ও বেদনার অনুভূতি ভাগাভাগি করেছে এবং ইরানের সাথে আমাদের সম্পূর্ণ সংহতি রয়েছে।

হামাস জানায়, দুঃখ এবং বেদনার ভাগ করা অনুভূতি আমাদের।

বিবৃতিতে তারা জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় যারা মারা গেছে তারা ইরানের রেনেসাঁর দীর্ঘ যাত্রায় সেরা ইরানী নেতাদের একটি দল।

Tags: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
Previous Post

গানে গানে নতুন কোচের নাম জানিয়ে লিভারপুল ছাড়লেন ক্লপ

Next Post

আগামীকাল বিশ্ব মেডিটেশন দিবস

Next Post
প্রাকৃতিক পরিবেশে মেডিটেশন করছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল বিশ্ব মেডিটেশন দিবস

বাংলাদেশ নারী ক্রিকেট দল উল্লাসে ভাসছে, পতাকা হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধ-শনিবার ছাড়া ক্রিকেট নিষিদ্ধ হওয়া দেশটি খেলবে বিশ্বকাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT