চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 17, এপ্রিল 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবসের র‌্যালি ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বরাবরের মতো এবারও বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করেছে। সকালে দিবসটি উদযাপন শুরু হয় মনোজ্ঞ র‍্যালির মাধ্যমে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে র‍্যালিটি ‘ডি’ ব্লকের সামনে এসে সমাপ্ত হয়। র‍্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ।

র‍্যালি শেষে বক্তব্য দেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য, সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ।
বক্তাগণ হিমোফিলিয়া তথা সকল রক্তক্ষরণজনিত রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপরে গুরুত্ব আরোপ করেন।

দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে দশটায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ রোস বাংলাদেশ লি.-র সহযোগিতায় ঢাকা ক্লাবে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডাঃ শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ-র  লাইন ডিরেক্টর ডাঃ সৈয়দ জাকির হোসেন।

অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ-সহ অন্যান্য স্বনামধন্য হেমাটোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণসম্পাদক আবু সাঈদ আরিফ, রোগীদের প্রতিনিধি এবং রোস বাংলাদেশ লি.-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গোলটেবিল বৈঠকে রোগীদের জন্য একটা কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং রোগীদের চিকিৎসার জন্য স্বল্পমূল্যে জরুরী ঔষধ সমূহের সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বাস্তবমুখী এবং স্বতঃস্ফূর্ত আলোচনা হয়।

দুপুর ১টার দিকে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা ক্লাবেই একটি বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন করে। উক্ত অধিবেশনে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ। বৈজ্ঞানিক অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপরে তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আব্দুস শাকুর ও অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডাঃ জান্নাতুল ফেরদৌস।

Tags: উদযাপনবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
Previous Post

বিশ্বব্যাংকের বৈঠকের পর বাংলাদেশের কিস্তিতে ছাড় সম্পর্কে জানা যাবে: আইএমএফ

Next Post

১ মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা

Next Post
বাংলাদেশের ডিম ও মুরগির খামার বন্ধের ঘোষণা অনুযায়ী হাঁস-মুরগির পাল. Channel i News - চ্যানেল আই নিউজ

১ মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের কাছে হার, বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়ল বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT