চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের এত স্পষ্ট ছবি আগে কখনও দেখেনি পৃথিবী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চাঁদের পৃষ্ঠার বিস্তারিত ছবি, ক্রেটার ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কুর্দি জ্যোতির্বিদ্যা ফটোগ্রাফার দারিয়া কাওয়া মির্জা চাঁদের সবচেয়ে উন্নত বা আধুনিক ছবি তুলেছেন। যেটি অভূতপূর্ব পৃষ্ঠের বিবরণ প্রকাশ করেছে।

রোববার ১ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছবিটির জন্য টানা চার দিনের পর্যবেক্ষণ এবং শুটিংয়ের প্রয়োজন ছিল।

প্রতিবেদনে বলা হয়, চাঁদের ভূগোলকে অত্যাশ্চর্য স্পষ্টতা এবং বিশদভাবে বর্ণনা করে বা চাঁদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এমন স্পষ্ট ছবি আগে কখনও দেখা যায়নি।

এই ছবিটিকে দারিয়া কাওয়া মির্জা ‘স্বচ্ছ এবং তীক্ষ্ণতম চাঁদের ছবি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি ছিল চার দিনের একটানা পর্যবেক্ষণ ও শুটিংয়ের ফল। চূড়ান্ত এই চিত্রটি ১৫৯.৭ মেগাপিক্সেল।

ফটোগ্রাফার ইনস্টাগ্রামে একটি পোস্টে ছবিটি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেন।

চাঁদের বিশদ ছবি, যেখানে বিভিন্ন ক্রেটার ও রঙের বৈচিত্র্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির আকার: ৭০৮ জিবি।
ছবি স্ট্যাক করা হয়েছে: ৮১ হাজারের বেশি।
কম্পোজিশন: চারটি চাঁদের ভিন্ন পর্যায় এবং ছায়া এলাকা একত্রিত করে বিশদ টপোগ্রাফি প্রকাশ।
ব্যবহৃত টেলিস্কোপ: স্কাইওয়াচার ফ্লেক্সটিউব ২৫০পি ডবসোনিয়ান একটি নিরক্ষীয় মাউন্ট এনইকিউ ৬প্রো-এ পরিবর্তিত।
ব্যবহৃত ক্যামেরা: ক্যানোন ইওএস ১২০০ডি (খনিজ পদার্থের জন্য), জেটডব্লিউও এএসআই ১৭৮এমসি।
এআই জড়িত: কোনোটিই নয়।
ছবির রেজোলিউশন: ১৫৯.৭ মেগাপিক্সেল।
ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন: চাঁদকে বিশদ টপোগ্রাফিসহ একটি ফ্ল্যাট ডিস্ক হিসেবে চিত্রিত করে।

ছবিটি রেডডিটে পোস্ট করা হয়েছিল। আর সেখানে সাধারণ মানুষের মাঝে প্রাণবন্ত আলোচনার জন্ম দিয়েছে। একজন ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন, চিত্রের রঙগুলো চাঁদে প্রকৃত ধাতু এবং খনিজগুলোর প্রতিনিধিত্ব করে কিনা? জবাবে একজন ব্যবহারকারী স্পষ্ট করেছেন, চিত্রের রঙগুলো মানুষের চোখ স্বাভাবিকভাবে বুঝতে পারে না।

Tags: চাঁদ
Previous Post

লুট হওয়া ৩৮৮০টি অস্ত্র উদ্ধার: পুলিশ সদর দপ্তর

Next Post

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সিআইডি

Next Post
Beximco Group logo in blue on white background. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সিআইডি

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ছবি, অফিসে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT