চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফুটবল ২০২৬

শামীমা খানম by শামীমা খানম
2:10 অপরাহ্ন 21, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমগ্র বিশ্বের কোটি কোটি দর্শকের প্রাণের চাওয়া ও পাওয়া-না পাওয়ার নাম বিশ্বকাপ ফুটবল। এখানে একেকটা মানুষের, একেকটা পরিবারের গল্প, যে গল্পে মিশে আছে আবেগ-অনুভূতি, উচ্ছ্বাস, হতাশা। এমনও শোনা যায় প্রিয় খেলোয়াড়ের হেরে যাওয়া কেন্দ্র করে আত্মাহুতি পর্যন্ত দিয়েছে কেউ কেউ। পরিবারের সদস্যদের ভিতর, বন্ধু কিংবা সহপাঠী-সহকর্মীর মতবিরোধ তুমুল দ্বন্দ্ব সাংঘাত। টানা এক (৩৯ দিন) মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলার সমাপ্তি ঘটল নিউইয়র্ক এর মেটলাইফ স্টেডিয়ামে মহাসমারোহে, মহাউৎসবে। টাইমস স্কয়ার অপরদিকে ম্যাডিসন স্কয়ারে সমর্থকদের আশা নিরাশার অবসান একরাশ আনন্দ আর বেদনার মধ্য দিয়ে।

আবার আলাদা দল সমর্থক না থাকারও অন্যরকম অনুভূতি কাজ করে, তাতে হার-জিতের আনন্দ-বেদনার সমান অংশীদার হওয়া যায়। ভাতিজার কাছে জানতে চাইলাম কেন সে পর্তুগালের সমর্থক। তার উত্তর রোনালদোর জন্য। এখনো পর্তুগালের পতাকা বারান্দার রেলিংয়ের সাথে টাঙ্গানো। ১৯৯৮-এর বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্স আর জার্মানির মধ্যে। আমার ছোট্ট ভাতিজি বলে উঠলো তার দল জিতেছে। আনন্দে গড়াগড়ি।

এবারের খেলা ছোট শিশু (Students) কয়েকজনকে জিজ্ঞাসা পরিবারের বিভিন্ন জনের বিভিন্ন মতামতের কথা জানানো এবং নিজেরও ভিন্ন মত। এক স্টুডেন্টের মা বললেন, ‘এইসব আমরা দেখি না, এইগুলা হইতেছে খ্রিস্টানদের, আবার উনি এটাও বললেন (উত্তরায় তাদের মার্কেট) খেলা উপলক্ষে খাবারের আয়োজন হইতেছে মার্কেটে। সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও কেউ শোক আর কেউ আনন্দের বন্যায় ভাসছে যেন।

অতীত বর্তমানের অনেক পরিবারের অনেক ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে এই ফুটবল খেলাকে ঘিরে। আমার পরিবারেরও একটি দুর্ঘটনা আছে ফুটবল খেলাকে কেন্দ্র করে, তবে এটি বিশ্বকাপ ফুটবল ছিল না। ১৯৬৫/১৯৬৬ সালের দিকের কথা। খেলা অনুষ্ঠিত হবে কুষ্টিয়া বনাম পাবনা। পাবনার টিমের সাথে আমার বাবা একজন খেলোয়াড়-রেফারি হিসেবে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাবনায় ফিরে এলেন।

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’, আমরা বেড়ে ওঠার সাথে সাথে ফুটবল খেলা আমাদের সব ভাইবোনের অস্থি-মজ্জায় মিশে গেছে। এমনটি কেবল একটি পরিবারেরই ঘটনা নয়। যাইহোক, ২০২৬ এর বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজয় বরণ করা পারস্যের প্রাচীন কাহিনী পিতা-পুত্রের সম্মুখ যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। পিতা রুস্তম হাতে কাছে পুত্র সোহরাব পরাজিত হয়ে নিহত হলেন। আর ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলায় মেসি হেরে গেলেন ১৯ বছরের তরুণ ইয়ামালের কাছে। একদিকে মর্মান্তিক বেদনা অন্যদিকে বিজয়ের মহাউৎসব।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসস্পেন
Previous Post

লোকনাট্যের নতুন ভাষ্যে ফিরছে ‘মলুয়া’

Next Post

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT