চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের টিকিট পেল ক্রোয়েশিয়া, অপেক্ষা বাড়ল জার্মানি-নেদারল্যান্ডসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 15, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রোয়েশিয়া ফুটবল দলের খেলোয়াড়রা জিতের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ ধরে রাখা আরও মজবুত করল জার্মানি। পরের ম্যাচে স্লোভাকিয়ার সঙ্গে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে জুলিয়ান নাগেলসম্যানের দল। রাতের অন্য ম্যাচে ফারাও আইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে নিশ্চিত হয়নি নেদারল্যান্ডসের বিশ্বকাপ টিকিট। 

লুক্সেমবার্গের ঘরের মাঠে শুক্রবার রাতে ২-০তে স্বাগতিকদের হারিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন নিক ওয়াল্টম্যান। অন্যম্যাচে ক্রোয়েশিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে ফারাও আইল্যান্ডকে। আরেক ম্যাচে পোল্যান্ডের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। তাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র অথবা জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলবে ডাচরা।

লুক্সেমবার্গের সঙ্গে জয়ে প্লে-অফ না খেলে সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে লুক্সেমবার্গের জালে বল পাঠান ওয়াল্টম্যান। দ্বিতীয়টি গোলটি করেন ৬৯ মিনিটে।

গ্রুপ ‘এ’তে থাকা জার্মানি পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে স্লোভাকিয়া। তাতে দুদলের শেষ ম্যাচটি রূপ নিয়েছে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের অঘোষিত ফাইনালে। তলানিতে আছে নর্দান আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ।

ফারাও আইল্যান্ডের বিপক্ষে ১৬ মিনিটে গোল হজম করে ক্রোয়েশিয়া। গেজো ডেভিড তুরির গোলে লিড পায় ফারাওরা। এর মিনিট সাতেক পর ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান জেসকো গার্দিওল। দ্বিতীয়ার্ধে পিটার মুসা ও নিকোলা ভ্লাসিক এর গোলে জয় ও বিশ্বকাপের টিকিট নিয়ে মাঠ ছাড়ে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে শীর্ষে আছে তারা।

Tags: ক্রোয়েশিয়াজার্মানিনেদারল্যান্ডসপোল্যান্ডবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসস্লোভাকিয়া
Previous Post

চাঁদপুরে আধুনিক নৌ-টার্মিনালের নির্মাণ কাজ বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

Next Post

লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ-শামীমা: আশরাফুল হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

Next Post
Bangladesh police officer speaking at a press conference with microphones. Channel i News - চ্যানেল আই নিউজ

লাশ নিয়ে রাত্রিযাপন করেন জরেজ-শামীমা: আশরাফুল হত্যার চাঞ্চল্যকর তথ্য জানাল র‍্যাব

Muntasir Mahmud giving a speech or statement in a video. Channel i News - চ্যানেল আই নিউজ

আখতার হোসেনের বিরুদ্ধে পিপি নিয়োগে ৫০ লাখ টাকা দাবির অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT