চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার জয় চেয়ে মোনাজাতে অভিনেতা তৌসিফ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 17, নভেম্বর 2022
in বিনোদন
A A
অভিনেতা তৌসিফসহ শিশুদের মোনাজাতে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র তিন দিন! আগামী রবিবার কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। সবখানেই দেখা যাচ্ছে ফুটবল উন্মাদনা! আর্জেন্টিনা নাকি ব্রাজিল?  মূলত এ দু’দলের সমর্থকই বাংলাদেশে বেশী।

বিশ্বকাপ ঘিরে সব শ্রেণির মানুষ দুইভাগে বিভক্ত। সেই উন্মাদনার জোয়ার বইছে টিভি নাটকেও। আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টারদের মজার সব ঘটনা নিয়ে নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করলেন নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’।

যেখানে আর্জেন্টিনার ‘ডাই হার্ট ফ্যান’ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান।

এই নাটকের গল্পের ধারণা দিতে গিয়ে নির্মাতা জানান, ‘পুরান ঢাকার দুই বন্ধু তৌসিফ আর জোভান। একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল সাপোর্টার। বিশ্বকাপ চলাকালীন নিজেদের পছন্দের দলের সমর্থনে তারা বিভিন্ন মজার সব ঘটনা ঘটায়। যা প্রতিবার বিশ্বকাপ এলে প্রত্যেকের মহল্লায় হয়ে থাকে।’

‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ প্রসঙ্গে মিফতাহ্ আনান চ্যানেল আই অনলাইনকে বলেন, কে কাকে হারাবে, কে কত বড় সাপোর্টার সেই প্রমাণ দিতে তারা বিভিন্ন পাগলামি করতে থাকে। যেমন পতাকা টাঙানো, বাজি ধরা, মিছিল করা, হাতাহাতি, মিলাদ-মোনাজাত করা, গাধার পিঠে ওঠা ইত্যাদি। একটা সময় কারা বড় ফ্যান প্রমাণ দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টের আয়োজন হয়। সেটা নিয়েও বিভিন্ন সার্কাজম ঘটতে থাকে।

পুরোপুরি কমেডি ধাঁচের নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। নির্মাতা বললেন, নাটকটি দেখলে দর্শকরা বিনোদন পাবেন। পুরো সময়টা উপভোগ করবেন।

পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সদ্য শুটিং শেষ হয়েছে ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ এর। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এতে তৌসিফ, জোভান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানজানা সরকার রিয়া। আরও আছেন হারুন অর রশিদ, সিয়াম, আনোয়ার, সানী প্রমুখ।

২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচারের পর ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ পরদিন একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার কথা জানান নির্মাতা মিফতাহ্।

Tags: আনোয়ারজোভানতৌসিফতৌসিফ মাহবুবব্রাজিলসিয়ামহারুন–অর–রশিদ
Previous Post

চ্যানেল আইয়ে রুনা লায়লার জন্মদিন উদযাপন

Next Post

‘অর্থ পাচারের ইস্যু না থাকলে এলসি খুলতে বাধা নেই’

Next Post
অর্থ পাচারের ইস্যু না থাকলে এলসি খুলতে বাধা নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অর্থ পাচারের ইস্যু না থাকলে এলসি খুলতে বাধা নেই’

শস্যবাহী জাহাজ সমুদ্রে চলন্ত, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন শস্য চুক্তি বহাল থাকবে: তুরস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT