চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব নারিকেল দিবস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2026
in লাইফস্টাইল
A A

‘জীবনবৃক্ষ’ নারিকেল,পুষ্টি থেকে অর্থনীতি, সর্বত্রই গুরুত্বপূর্ণ । বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব নারিকেল দিবস’। স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে নারিকেলের গুরুত্ব তুলে ধরা এবং এর বহুমুখী ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতেই প্রতিবছর দিবসটি পালন করা হয়।

এ বছর বিশ্ব নারিকেল দিবসের প্রতিপাদ্য “গ্রোয়িং কোকোনাট ফর আ বেটার ফিউচার অ্যান্ড লাইফ”, যার অর্থ ‘একটি সুন্দর ভবিষ্যৎ ও জীবনের জন্য নারিকেল চাষ’।

কেন এত গুরুত্বপূর্ণ নারিকেল?

নারিকেল গাছকে অনেক সময় ‘জীবনবৃক্ষ’ বা ‘কল্পতরু’ বলা হয়। কারণ গাছটির প্রায় প্রতিটি অংশই কাজে লাগে। খাবার থেকে শুরু করে প্রসাধন, জ্বালানি, হস্তশিল্প বিভিন্ন ক্ষেত্রে নারিকেলের ব্যবহার রয়েছে।

ডাবের পানি শরীরে পানির পাশাপাশি বিভিন্ন খনিজের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। অন্যদিকে পাকা নারিকেলের শাঁস ও দুধ বাঙালির রান্না ও মিষ্টান্ন তৈরিতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারিকেল তেলও রান্নার পাশাপাশি চুল ও ত্বকের যত্নে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

প্লাস্টিকের বিকল্পেও নারিকেল

নারিকেল শুধু খাদ্য বা পুষ্টির উৎস নয়, পরিবেশবান্ধব পণ্য তৈরিতেও এর বড় ভূমিকা রয়েছে।

নারিকেলের ছোবড়া ও শক্ত খোল দিয়ে দড়ি, মাদুর, ব্যাগ, জ্বালানি ও নানা ধরনের হস্তশিল্প তৈরি করা হয়। বিশেষ করে নারিকেলের তন্তু দিয়ে তৈরি পণ্য প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে।

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ

কৃষি বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়ায় সাম্প্রতিক সময়ে নারিকেলের ফলন ও আকারে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উন্নত ও রোগপ্রতিরোধী জাতের নারিকেল চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশে বাড়ছে সম্ভাবনা

বিশ্ব নারিকেল দিবস উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক আলোচনা, কৃষকদের মধ্যে নারিকেলের চারা বিতরণ এবং নারিকেল থেকে তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী।

সংশ্লিষ্টরা মনে করছেন, নারিকেলভিত্তিক কুটির শিল্প গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি টেকসই অর্থনীতি গড়ে তুলতে নারিকেলের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। দেশীয় এই ফলের সঠিক ব্যবহার ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ বাড়ানো গেলে কৃষক ও গ্রামীণ অর্থনীতি দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Previous Post

মানুষকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কী বলে?

Next Post

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ

Next Post
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ

‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যই বিষিয়ে তুলে তার জীবন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT