চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 14, নভেম্বর 2024
in - সেমি লিড
A A
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশালিস্ট  সাবাহ মঈন এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় সাবাহ মঈন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।  তিনি বলেন নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় উপদেষ্টা বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করছি ।  তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে।  এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।

সৌজন্যে সাক্ষাতকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ,  শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।

Tags: শারমীন এস মুরশিদ
Previous Post

আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

Next Post

শীত আগমনের পূর্বাভাস

Next Post
নৌকা ও নদীতে ধোঁয়া ও কুয়াশার মধ্যে পর্যটক ও নৌকা চালক. Channel i News - চ্যানেল আই নিউজ

শীত আগমনের পূর্বাভাস

তামিমের পরিবারের পাশে জিয়া, চেস খেলছেন, গভীর মনোযোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT