চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের বার্ষিক সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অজয় ​​বাঙ্গা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 10, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটনে আজ থেকে শুরু হওয়া বিশ্বব্যাংকের বার্ষিক সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা জড়ো হচ্ছেন। এসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​বাঙ্গা, যিনি আগামী সপ্তাহে ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হবেন।

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তিনি কিভাবে ব্যাংকটিকে ব্যবহার করেন তা নিয়েই হবে আলোচনা।

বৈশ্বিক নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়া দরিদ্র দেশগুলোকে সাহায্য করার জন্য অনেকদিন ধরেই ব্যাংকটিকে চাপ দিয়ে আসছে৷ বছরের পর বছর ধরে সমালোচকরা বলে আসছেন যে বৈশ্বিক প্রতিষ্ঠানটি জলবায়ু সংকটের জন্য পর্যাপ্তভাবে সাড়া দেয়নি।শেয়ারহোল্ডাররা অবশ্য কিছু বিষয়ে অনুমোদন দিয়েছে যার মধ্যে রয়েছে ঋণের পরিমাণ বাড়ানো এবং বেসরকারি খাতে বিনিয়োগ।

বাঙ্গাকে অবশ্যই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মনোনীত করেন বাঙ্গাকে। যুক্তরাষ্ট্র চায় যে ব্যাংকটি উন্নয়নশীল বিশ্বে চীনের প্রভাবকে দুর্বল করতে এবং ঋণ প্রদানের বিকল্প ব্যবস্থা গ্রহণ করুক।

মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে ২০২১ সাল পর্যন্ত মাস্টারকার্ডের প্রধান নির্বাহী পদে নিযুক্ত ছিলেন তিনি। বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা এবং অর্থনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তার।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ বেশ খানিকটা চ্যালেঞ্জিং। বিশেষত বর্তমানে কোভিড পরবর্তী সময়ে যেখানে দেশে দেশে ক্রমাগত আর্থিক বিপর্যয় ও প্রকল্পে ধস দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বিশ্বব্যাংকের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ।

এর আগে বৈশ্বিক উষ্ণতা নিয়ে নিজস্ব অভিমত ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ার পর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ‘ডেভিড ম্যালপাস’। আগামী ৩০ জুন তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা যা দারিদ্র্যতা হ্রাসে সহায়তা করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে ঋণ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ মালপাসকে ২০১৯ সালে পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত করেছিলেন।

Tags: অজয় বাঙ্গাবিশ্বব্যাংকমার্কিন যুক্তরাষ্ট্র
Previous Post

খতমে কুরআন: পর্ব ১৮

Next Post

ঈদে দুই ছবি নিয়ে ছোট পর্দায় সিয়াম

Next Post
সিয়াম ছোট পর্দায় ঈদে দুই ছবি নিয়ে, অনলাইন নিউজ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দুই ছবি নিয়ে ছোট পর্দায় সিয়াম

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার, ভক্তরা বললেন 'ব্লকবাস্টার'. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ঈদের ছবির নতুন পোস্টার প্রকাশ্যে, ভক্তরা বললেন 'ব্লকবাস্টার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT