চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকসই মিথেন ব্যবস্থাপনার পথ সুগম করতে কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:10 অপরাহ্ন 23, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
ইনসেপশন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি এবং মিথেন ব্যবস্থাপনা কাঠামো বিষয়ে রাজধানীতে একটি সূচনা কর্মশালা আয়োজিত করেছে। এই কর্মশালার উদ্দেশ্য ছিল প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি প্রণয়নের প্রক্রিয়া এবং প্রাণিসম্পদ খাতের জন্য একটি জাতীয় মিথেন কাঠামোর নকশা প্রণয়নের প্রক্রিয়ার সাথে বিভিন্ন স্টেকহোল্ডারদের পরিচয় করিয়ে দেওয়া।

আজ ২৩ অক্টোবর সোমবার এফএও এবং প্রাণিসম্পদ এর বিশেষজ্ঞরা প্রাণিসম্পদ খাত গঠনের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তা উপস্থাপন করেছেন।

এর মধ্যে রয়েছে ১৮টি বিষয়-নির্দিষ্ট নীতি ডোমেনের জন্য সংক্ষিপ্ত খসড়া তৈরি করা যা প্রাণিসম্পদ সম্প্রসারণ পরিষেবাগুলোকে সংজ্ঞায়িত করে। এই প্রক্রিয়ায় মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, সংস্থা, বেসরকারি খাত এবং সম্পদ অংশীদারসহ ৩৫টি সংস্থা এবং ২৫০জনেরও বেশি অংশগ্রহণকারীকে নিয়ে কাজ করা হয়। এই কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার এবং এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এস এম রেজাউল করিম এমপি।

সূচনা কর্মশালাটির পর আগামী সপ্তাহে তিনটি মূল কার্যক্রম করা হবে যেগুলো হল, প্রাণিসম্পদ-পরিবেশ-জলবায়ু নেক্সাস অ্যাকশন সম্পর্কিত জাতীয় স্টেকহোল্ডার পরামর্শমূলক কর্মশালা; প্রাণিসম্পদ খাতে গ্রিনহাউস গ্যাস নির্গমন মূল্যায়নের সরঞ্জামগুলোর ওপর হ্যান্ডস-অন ট্রেনিং এবং প্রাণিসম্পদ নীতিতে পিয়ার রিভিউ ওয়ার্কশপ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যমান নীতির মধ্যে রয়েছে ২০০৭ সালের প্রাণিসম্পদ উন্নয়ন নীতি এবং ২০১৩ সালের খসড়া প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি যা এখন প্রস্তুত করা হচ্ছে। পরিবেশ, মৎস্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২১ থেকে ২০২৫ সালের জন্য জাতীয়ভাবে নির্ধারিত অবদান প্রস্তুত করেছে যাতে ফসল এবং প্রাণিসম্পদ ব্যবস্থা সহ কৃষি খাত থেকে মিথেন নির্গমন কম হয়।

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধীনস্ত প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণিসম্পদ দুগ্ধ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে এফএও। আর্নউড হ্যামেলিয়ার্স, বাংলাদেশে এফএও অন্তর্বর্তীকালীন প্রতিনিধি বলেন, একটি টেকসই এবং জলবায়ু-সহনশীল প্রাণিসম্পদ ব্যবস্থার দিকে যাত্রায় বাংলাদেশ সরকারের সাথে প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এফএও।

এছাড়াও জাতীয় প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি ও ম্যানুয়াল, এফএমডি নিয়ন্ত্রণ এবং পিপিআর নির্মূল কৌশল, প্রাণি প্রজনন এবং কৃত্রিম প্রজনন নীতি, পোল্ট্রি হ্যাচারি আইন, প্রাণিসম্পদ সম্প্রসারণ নির্দেশিকা, এবং প্রাণিসম্পদ খাতের টেকসই মিথেন ব্যবস্থাপনার জন্য নির্দেশিকা খসরা অবহিত করার জন্য এফএও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যৌথভাবে ৭০টিরও বেশি বিশেষজ্ঞ কাজে যুক্ত করেছে এবং দেশব্যাপী পরামর্শ চালু রেখেছে।

এই কর্মশালায় ড. জুলিয়াস মুচেমি, এফএও লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) টিম লিডার অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ড. মোঃ গোলাম রব্বানী, এলডিডিপি প্রধান কারিগরি সমন্বয়কারী এলডিডিপি, প্রাণিসম্পদ এর নীতি উদ্যোগের সুযোগ তুলে ধরেন। ডাঃ মোঃ শাহিনুর আলম, পরিচালক (সম্প্রসারণ), প্রাণিসম্পদ সম্প্রসারণ নীতি ও নির্দেশিকা প্রণয়ন প্রক্রিয়া তুলে ধরেন এবং ডঃ খান শহীদুল হক, বাংলাদেশে এফএও ন্যাশনাল কনসালটেন্ট জাতীয় মিথেন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক এবং নীতি উপস্থাপন করেন।

Tags: এফএওজাতিসংঘ
Previous Post

‘কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি’ প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু

Next Post

টস জিততে দোয়া চাইলেন সাকিব

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে দর্শকদের দিকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টস জিততে দোয়া চাইলেন সাকিব

Bangladeshi politician Sheikh Hasina speaking at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজা বাতিল না হলে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT