চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:52 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in জনপদ, রংপুর
A A
চরাঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের চরাঞ্চলে উৎপাদিত ফসলের বাজারজাতকরণসহ স্বাস্থ্য, কৃষি, শিক্ষাখাতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। একই সাথে চরাঞ্চল অধিক খাদ্য উৎপাদনের এক বিপুল সম্ভাবনার জায়গাও। মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে দেশে বিভিন্ন খাতভিত্তিক যেসব অসাধারণ উদ্ভাবনী রয়েছে, সেগুলোকে চরাঞ্চলে ছড়িয়ে দেওয়া হলে চরের মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ তৈরি হবে।

তবে চরের মানুষের সার্বিক উন্নয়নে একটি চর উন্নয়ন নীতিমালাসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার প্রয়োজন রয়েছে। এটি করা হলে চরের মানুষের টেকসই উন্নয়ন আরও দৃশ্যমান হবে।

সোমবার ৯ অক্টোবর রংপুরের তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমির সভাকক্ষে ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষে উন্নয়ন সমন্বয় এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের সহায়তায় পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) ও সুইস কন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের আওতায় আয়োজিত ‘চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব মতামত দেন।

কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. খুরশীদ ইকবাল রেজভী।

উন্নয়ন সমন্বয়ের পরিচালক (গবেষণা) আব্দুল্লাহ নাদভীর সঞ্চালনায় কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রুহল আমীন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রংপুর) মো. মাহবুবর রহমান, রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. এনামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল ফারুক, বিনার সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদ আলী, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী, আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন সুজন, সাংবাদিক লিয়াকত আলী বাদল, সাংবাদিক মেরিনা জাহান লাভলীসহ অন্যরা।

এ ছাড়া চরাঞ্চলে কর্মরত ইএসডিও, পিসিএল, এমজেএসকেএসম গ্রাসুরুটসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির প্রজেক্ট ডিরেক্টর (এমফোরসি) ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন সুইস কন্ট্যাক্ট বাস্তবায়িত এমফোরসি প্রকল্পের টিম লিডার আব্দুল আওয়াল।

Previous Post

আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ শাকিব, ঈদ ছাড়াই মুক্তি পাবে ‘দরদ’

Next Post

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

Next Post
ক্লডিয়া গোল্ডিনের হাসিমুখের ছবি, অর্থনীতিতে নোবেল বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

সভার সদস্যরা একত্রে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT