চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ইউনিভার্সিটিতে নলেজ শেয়ারিং ও ফ্যাক্ট চেকিংয়ের কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 13, জুন 2023
in শিক্ষা
A A
নলেজ শেয়ারিং ও ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা, স্টেট ইউনিভার্সিটি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম,কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ তাদের শিক্ষার্থীদের ফ্যাক্ট চেকিং বিষয়ক জ্ঞান বৃদ্ধি করতে ‘নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছিল। দুই পর্বের কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়টির বিজয় ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগ এবং সিসিডি বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছিল।

মিথ্যা, বানোয়াট কিংবা প্রতারণামূলক তথ্য প্রবাহকে পরিহার করে কীভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সভাপতিত্ব করেন জার্নালিজম, কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সামসুল ইসলাম। কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক নাসরিন আক্তার ও প্রভাষক মো. ইমরুল বাশার।

উদ্বোধনী বক্তব্যে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বর্তমান পৃথিবীতে ফ্যাক্ট চেকিং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে হিসেবে পরিণত হলেও বাংলাদেশের বাস্তবতায় ফ্যাক্ট চেকিং বিষয়ে সচেতনতা ঘাটতি রয়েছে। ফলশ্রুতিতে, দেশের মূল ধারার গণমাধ্যমে প্রতিদিন প্রচুর মিথ্যা সংবাদ প্রচারিত হচ্ছে। এক গবেষণার রেফারেন্স দিয়ে তিনি বলেন, গত বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশে মূল ধারার গণমাধ্যমে অন্তত ২৭৭টি ভুয়া সংবাদ প্রচারিত হয়েছে।

ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, গণমাধ্যম ও গণতন্ত্র এই দুটোকে বাঁচাতে হলে ফ্যাক্ট চেকিং এর বিকল্প নেই। কাজেই মানুষকে সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে হলে তথ্য হতে হবে ফেক্ট চেক করা এবং বস্তুনিষ্ঠ। কোন তথ্য পেলে তা বিশ্বাস না করে বরং তথ্যের বস্তুনিষ্ঠতা নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তুলতে হবে এবং সঠিক তথ্য মানুষকে জানাতে হবে।

সভাপতির বক্তব্যে মো. সামসুল ইসলাম বলেন, দেশে ফ্যাক্ট চেকিং বিষয়ে সচেতনতা শুরু হয়েছে। ফ্যাক্ট চেকিং এখন সাংবাদিকতা শিক্ষার কারিকুলামের অন্যতম অংশ। কাজেই সাংবাদিকতার শিক্ষার্থীদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা ও বাস্তব জ্ঞান অর্জন করতে হবে।

দিনব্যাপী এই কর্মশালায়, সংবাদের সত্যতা যাচাইয়ের পটভূমি ও বাস্তবতা, তথ্যের প্রকার, নৈতিকতা, ফ্যাক্ট চেকিং টুলের প্রবর্তন, ভুয়া সংবাদ শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছবি এবং ভিডিও যাচাইকরণ প্রযুক্তি, গুগল এডভান্সড সার্চ এবং ভূ-অবস্থান যাচাই করার মতো জটিল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Previous Post

টিসিবির কার্ডে জুলাই থেকে পরিবারপ্রতি ৫ কেজি চাল

Next Post

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ ভোট হয়েছে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ ভোটের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ ভোট হয়েছে: তথ্যমন্ত্রী

Manchester celebration with fireworks and large crowd during a sports event. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টারে বৃষ্টিমুখর উৎসবে গার্দিওলাদের ট্রেবল উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT