চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্নীতির সঙ্গে ক্ষমতাকাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকলে চোরতন্ত্র গড়ে উঠে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 11, ডিসেম্বর 2024
in চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামে যুব সচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির সঙ্গে ক্ষমতাকাঠামোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকলে একটি দেশে ক্লেপ্টোক্রেসি (চোরতন্ত্র) গড়ে উঠে। ক্লেপ্টোক্রেসির ফলে দুর্নীতি বিস্তার লাভ করে ও অন্যায্য শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়। বাংলাদেশের কেবল ১৭ বছর নয়, স্বাধীনতার পর থেকেই যারা সম্পদ পাচার ও টাকা লুট করেছে, তারা সবসময় কোনো না কোনো বৃহৎ রাজনৈতিক শক্তি বা সরকারের অংশ হিসেবে থেকেছেন, ক্ষমতাকে ব্যবহার করেছেন। সেসব রাজনৈতিক দুর্বৃত্তদের যারা নিয়োগ দিয়েছেন, তাদের শাস্তি হয়নি উল্টো পুরস্কৃত হয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে। যার ফল স্বরূপ জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন সর্বব্যপকতা লাভ করে।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামে ‘ট্রান্সন্যাশনাল রেসপন্সেস ফর করাপশন এন্ড ক্লেপ্টোক্রেসি’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রুরাল এন্ড আরবান পুওরস অ্যাডভান্সমেন্ট (রুপসা) আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয় নগরীর হোটেল সৈকতে।

দেশব্যাপী ধারাবাহিক র্কমসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে দুর্নীতি ও ক্লেপটোক্রেসি বিষয়ে যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরই) এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৩৮ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা দলীয় কর্মপরিকল্পনার মাধ্যমে দুর্নীতি ও ক্লেপটোক্রেসি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের ধারণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাক্ষরতা অভিযান পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

রূপসা এর নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন রুপসা’র পরিচালক (কর্মসূচী) শেখ মোস্তাফিজুর রহমান। এতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি ইয়াসির সিলমী ও চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল গভর্নমেন্ট প্লিডার এ্যাডভোকেট নুরুদ্দীন আরিফ চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় যুবরা বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালা শেষে সততার অঙ্গীকারনামা পাঠ ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি প্রকাশ করেন সকলে।

Tags: কর্মশালাদুর্নীতি
Previous Post

থানায় কোন অভিযোগ হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে: ডিএমপি কমিশনার

Next Post

মাদ্রিদে ফিরবেন মরিনহো, যদি পেরেজ…

Next Post
জুভেন্টাসের কোচ মরিনহো সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদে ফিরবেন মরিনহো, যদি পেরেজ...

নতুন চেয়ারম্যানের সাথে সাংবাদিক ও কর্মকর্তাদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের নতুন চেয়ারম্যান সাবেক সচিব ড. আবদুল মোমেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT