চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতে কাজ নেই, অর্থকষ্টে যা বললেন অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 04, মার্চ 2026
in বিনোদন
A A

নাটক, সিনেমা যারা দেখেন তাদের কাছে পরিচত মুখ শামীম হোসেন। ছোট ছোট চরিত্রে দেখা গেলেও হাস্যরসে দর্শককে বিনোদিত করেন তিনি। অথচ এই শামীম কাজের অভাবে নিরুপায় হয়ে পড়েছেন, ‘অর্থকষ্টে’ আছেন বলে জানিয়েছেন। 

বুধবার সকালে নিজের ফেসবুকে দেয়া এক ভিডিওতে অশ্রুসিক্ত চোখে শামীম বলেন, রোজা ১৪টা হয়ে গেল, অথচ কাজ না করে বেকার থাকলে মনের অবস্থা খুব খারাপ থাকে। পরিবার, আত্মীয় স্বজনদের জন্য মাসে আয়ের একটা টার্গেট থাকে। কিন্তু আমার কাজ না থাকায় মাঝেমধ্যে মনে হয় টেনশনে পাগল হয়ে যাই। পাশে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহর কাছে চাই, আমিসহ সবার রিজিকের বরকত দিয়ে দেন।

তার আগের পোস্টে শামীম লিখেছেন, আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি। তাই জানালার ফাঁক দিয়ে চাইয়া থাকি যদি কোনো কাজে, কেউ যদি ডাকে, যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস আজকে আমি টের পাচ্ছি ভাই।

২০ বছর আগে কুলিগিরি, পকেটমার, রিক্সচালানো এসব করে জীবিকা নির্বাহ করতেন শামীম হোসেন। এরপর ১৯৯৭ সালে বেইলি রোডের মহিলা সমিতির অফিসে পিওনের চাকরি নেন।

তখন আফসানা মিমির ডাকে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে অভিনয় শুরু করেন। এরপর হাজারও নাটক ও দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেন শামীম। পান দর্শকপ্রিয়তাও৷

তবুও কেন এই অবস্থা। জানতে এই অভিনেতার সাথে যোগাযোগ করে চ্যানেল আই অনলাইন।

বুধবার সন্ধ্যায় মুঠোফোনে এই প্রতিবেদককে শামীম হোসেন বলেন, এক বছর হল নাটক থেকে দূরে আছি। যারা কাজ করে নিয়মিত তাদের সাথে আমার ওভাবে যোগাযোগ নেই। আবার আমার সাথে যাদের যোগাযোগ আছে, তারা সেভাবে কাজ করে না।

হাতে কোনো কাজ নেই বলেই বাধ্য হয়ে ফেসবুকে জানিয়েছেন দাবি করে শামীম বলেন, নাটকে তো এক বছর ধরে কাজ নেই। হারুন কিসিঞ্জার ভাইয়ের ইউটিউব নির্ভর বিভিন্ন কনটেন্টে কাজ করতাম। কিন্তু গত দুমাস হল তাও কাজ হচ্ছে না। আমার তিন ছেলে আমি এবং আমার ওয়াইফ, ফ্যামিলিতে মোট পাঁচজন। আমি একমাত্র উপার্জন করা ব্যক্তি। মনের কষ্ট থেকে কথাগুলো ফেসবুকে লিখেছি।

Tags: অভিনেতাকমেডিকমেডিয়াননাটকমিমিশামীম হাসানসিনেমা
Previous Post

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে মার্কিনি হামলায় নিহত ৮০

Next Post

আমি কোন দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না: আসিফ নজরুল

Next Post

আমি কোন দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না: আসিফ নজরুল

সীতাকুণ্ড ইকোপার্কে শিশু হত্যা, প্রধান আসামির দায় স্বীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT