চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

এস আই সুমন by এস আই সুমন
5:26 অপরাহ্ন 26, অক্টোবর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সুন্দর ফুলের বাগানসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভবন নির্মাণের কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। নিহত শ্রমিকের নাম ইউনুস আলী (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আতাউর রহমানের ছেলে।

প্রকল্পের সুপারভাইজার আলমগীর হোসেন বলেন, ১০ তলায় পানি তোলার জন্য মটরের সুইস দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন ইউনুস আলী। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ধরনের মৃত্যু অবশ্যই দুঃখজনক। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তর বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাবির উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল ও ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ পায় মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এর আগে ২০২২ সালের ৩১ মে নির্মাণাধীন ২০ তলা অ্যাকাডেমিক ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই সময় নিরাপত্তা সামগ্রী ছাড়া শ্রমিকদের কাজ করানোর অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tags: রাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

ডার্ক চকলেটের মধ্যে ক্ষতিকর সীসা!

Next Post

ম্যাক্সওয়েল ৪০ বলে সেঞ্চুরি তুলেছে, আমার আসতো প্রথম রান

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্সওয়েল ৪০ বলে সেঞ্চুরি তুলেছে, আমার আসতো প্রথম রান

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা অফিসে বসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের বিষয়ে জিরো টলারেন্স, রাস্তায় সমাবেশ নয়: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT