চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ চলছে: গভর্নর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 অপরাহ্ন 11, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
অর্থ ফেরত আনার জন্য আলোচনা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু চট্টগ্রামের একটি বড় গ্রুপ সোয়া লাখ কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত সরকারের ১৫ বছরে দেশে কয়েকটি পরিবার ও গোষ্ঠী আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার করেছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিভিন্ন দেশের সেসব সম্পদ জব্দ করাই সরকারের লক্ষ্য।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ‘মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম ও সমসাময়িক ব্যাংকিং’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, সে জন্য বিদেশে সম্পদ অনুসন্ধানকারী সংস্থা ও আইনশৃঙখলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে কাজ করছে সরকার। তবে সম্পদ ফিরিয়ে আনার কাজ বেশ জটিল, সেক্ষেত্রে এক বছরও সময় লাগতে পারে।

গভর্নর বলেন, বর্তমানে বিদেশি সংস্থাগুলো পাচার হওয়া সম্পদ অনুসন্ধান ও নিরূপণ করছে। কারা, কোথায় ও কীভাবে সম্পদ জমা করেছে—তার তালিকা করা হচ্ছে।

এ সময় রেমিট্যান্স নিয়ে তিনি বলেন, দেশে র‌েমিট্যান্সের প্রবাহ বেড়েছে ২৬ থেকে ২৭ শতাংশ। রপ্তানি বাড়ছে, রিজার্ভও জমা হয়েছে চার মাসের। সার্বিক আর্থিক খাত নিয়ে আমরা স্বস্তির মধ্যে আছি। শুধুমাত্র মূল্যস্ফিতি এখনও কাঙ্খিত পর্যায়ে নামেনি, তবে আগামীতে তা আরও কমবে।

তিনি আরও বলেন, বিদেশে টাকা পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চাইতে অর্থ পাচার বন্ধ করা জরুরি। সে জন্য প্রয়োজনে আইন সংস্কার করবে সরকার।

Tags: গভর্নর
Previous Post

স্বাধীন ফিলিস্তিনের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ

Next Post

দেশের বিভিন্ন স্থানে চারদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post
বজ্রসহ বৃষ্টির সময় জলাবদ্ধতা ও জলপ্রপাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে চারদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সোহরাওয়ার্দীতে আজ 'মার্চ ফর গাজা' সমাবেশের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দীতে আজ ‘মার্চ ফর গাজা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT