চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় ‘মা কালী মহাশ্মশান’ প্রকল্পের কাজ এগোচ্ছে দ্রুতগতিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাসরত সনাতন ধর্মালম্বীদের শেষকৃত্যের দীর্ঘদিনের প্রয়োজন পূরণের লক্ষ্যে গৃহীত ‘মা কালী মহাশ্মশান’ প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে।

প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে ১৮ জানুয়ারি (রবিবার) একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্মশানের অভাব প্রকটভাবে অনুভূত হওয়ায় এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় ৫ একর (২১৭,৮০০ বর্গফুট) জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পে ‘শ্মশান কালী মন্দির’, চিতা ও শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হবে। যুক্তরাষ্ট্রে এই প্রথম এত বৃহৎ পরিসরে একটি ‘মহাশ্মশান’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে সর্বজন শ্রদ্ধেয় ডা. কালী প্রদীপ চৌধুরী ‘মা কালী মহাশ্মশান’ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের বিজয়া দশমীতে এই মহাশ্মশান প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্‌যাপন করা সম্ভব হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

এর আগে, শ্রদ্ধেয় পুরোহিত কমলেন্দু গাঙ্গুলী ধর্মীয় সকল নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করে মহাশ্মশানের ভূমি পূজার কাজ সম্পন্ন করেন। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ডা. কালী প্রদীপ চৌধুরী ফিতা কেটে ‘শ্মশান কালী মন্দির’ (চিতা ও বিভিন্ন অবকাঠামোসহ) প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তিনি প্রকল্প নির্মাণ ও বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকল্পের সেবকবৃন্দ জানিয়েছেন, বিশেষ অনুষ্ঠানে প্রবাসী সনাতন ধর্মালম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ‘মা কালী মহাশ্মশান’ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে এবং প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ হবে।

Tags: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসনাতন ধর্মালম্বী
Previous Post

ভারতকে হারাতে বাংলাদেশের চাই ২৩৯ রান

Next Post

নোবেলের এক বিশ্বকাঙাল

Next Post
ছবি: সংগৃহীত

নোবেলের এক বিশ্বকাঙাল

ছবি: সংগৃহীত

জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT