চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে স্পেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 15, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেন নারী ফুটবল দল খেলা শেষে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবল বিশ্বকাপে তিনবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে উঠল স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে প্রাধান্য বিস্তার করে খেলা ম্যাচে শক্তিশালী সুইডেনকে তারা হারিয়েছে ২-১ গোলে। ম্যাচের তিনটি গোলই এসেছে নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে।

বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। জয়ী দলটি ফাইনালে লড়বে স্পেনের বিপক্ষে।

খেলার প্রথম মিনিট থেকে সুইডেনের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে মাত্র তৃতীয়বার বিশ্বকাপে খেলতে আসা স্পেন। ৬৩ শতাংশ বল ছিল স্পেনের পায়ে। বাকি ৩৭ শতাংশ বল দখলে রাখতে পারে সুইডেনের নারী দল।

প্রাধান্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোল মুখে একটি শটও নিতে পারেনি স্পেনিয়ার্ড দলটি। দুবারের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেল্লাসের পরিবর্তে নামা সালমা প্যারালুয়েলো প্রথম গোলমুখে শট নেন। ৮১ মিনিটে সালমা বক্সের মধ্যে বল পেলে ডানপায়ে নেয়া শট কাজে লাগান, প্রথম গোলের দেখা পায় স্পেন।

খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি স্পেন। সাত মিনিট পর, খেলার ৮৮ মিনিটে গোলের দেখা পায় সুইডেন। ৮৭ মিনিটে পরিবর্তিত হয়ে মাঠে নামেন লিনা হার্টিং। এক মিনিট পর তার হেডে বাড়ানো বলে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান রেবেকা ব্লমকভিস্ট। সমতায় ফেরে সুইডেন।

সমতায় ফিরে বেশিক্ষণ স্পেনের মেয়েদের আটকে রাখতে পারেনি সুইডেনও। মাত্র দুমিনিট পর ৯০ মিনিটে আবারও গোল করে স্পেন। কর্নার থেকে বাড়ানো বল বক্সের বাইরে পান ওলগা কারমোনা। বাঁ-পায়ের বাঁকানো শটে গোল করেন কারমোনা। ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। পরে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুইডেন।

Tags: অকল্যান্ডঅস্ট্রেলিয়াইডেন পার্কইংল্যান্ডকারমোনামেয়েদের বিশ্বকাপ-২০২৩রেবেকালিড স্পোর্টসসালমাসুইডেনস্পেন
Previous Post

মাহমুদউল্লাহ অধ্যায়ের ‘শেষ’ দেখছেন না সুজন

Next Post

গণতন্ত্রে বিশ্বাস করলে সহনশীল হতেই হবে: প্রধান বিচারপতি

Next Post
জাতীয় শোক দিবস ২০২৩ আলোচনা সভায় বক্তারা স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রে বিশ্বাস করলে সহনশীল হতেই হবে: প্রধান বিচারপতি

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন, পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি নয়: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT