চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষের ঝলকে জার্মানিকে হারিয়ে সেরা ষোলোয় কলম্বিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 30, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
কলম্বিয়া ফুটবল দল জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচজুড়ে দাপট ছিল জার্মানির। বল দখলেও ছিল আধিপত্য। কিন্তু আগে গোলের দেখা পেয়ে যায় কলম্বিয়া। পিছিয়ে পড়ে অবশ্য সমতায় ফিরেছিল জার্মান বাহিনী। শেষ হাসিটা হেসেছে আবার লাতিন আমেরিকার দেশটি। যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া।

সিডনিতে জমজমাট লড়াইয়ের ম্যাচে কলম্বিয়ার হয়ে গোল দুটি করেছেন লিন্ডা কেসেডো ও ম্যানুয়েলা ভ্যানেগাস। পেনাল্টি থেকে জার্মানির একমাত্র গোলটি করেছেন আলেকজান্দ্রা পপ।

আসরে নিজেদের প্রথম ম্যাচে কোরিয়াকে ২-০ গোলে হারায় কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে হারিয়ে গ্রুপ ‘এইচ’র প্রথম দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করল তারা।

অন্যদিকে দুই ম্যাচে এক জয়, এক পরাজয়ে মরক্কোর সমান তিন পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে দুইয়ে জার্মানি। বৃহস্পতিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কলম্বিয়া। কোরিয়ার বিপক্ষে লড়বে জার্মানি।

রোববার মাঠে আধিপত্য দেখিয়েছে জার্মানি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পায় কলম্বিয়া। ৫২ মিনিটে জোরেলিন কারাবালির কর্নার কিক থেকে গোল আদায় করেন লিন্ডা কেসেডো।

পিছিয়ে পড়ে হাল ছাড়েনি জার্মানি। একের পর এক আক্রমণে সমতায় ফেরার চেষ্টা করে। কলম্বিয়াও চেষ্টা করে ব্যবধান বাড়াতে। ৮৯ মিনিটে পেনাল্টি পায় ইউরোপের দেশটি। পেনাল্টি থেকে গোল আদায় করে জার্মানদের সমতায় ফেরান আলেকজান্দ্রা পপ।

পরে দুদলই মেতে ওঠে লিড নেয়ার জমজমাট লড়াইয়ে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে কর্নার পায় কলম্বিয়া। লেইসি স্যান্টোসের নেয়া কিক থেকে দুর্দান্ত হেডারে গোল আদায় করেন ম্যানুয়েলা ভ্যানেগাস। শেষঅবধি জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দেশটি।

Tags: কলোম্বিয়াজার্মানিমেয়েদের বিশ্বকাপ-২০২৩লিড স্পোর্টস
Previous Post

গোলাপি পৃথিবীর বার্বি পুতুলের গল্প

Next Post

লক্ষ্মীপুরে কৃষিমেলা শুরু

Next Post
কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য কৃষি জমির গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে কৃষিমেলা শুরু

খালেদা জিয়া হাসপাতালে ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় খালেদাসহ ১৫ আসামির অভিযোগ গঠনের শুনানি ২৯ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT