চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের খেলা দিয়ে উদ্বোধন, গ্রুপে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে জানুয়ারিতে প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াতে চলেছে। সাউথ আফ্রিকায় ১৬ দলের আসর সামনে রেখে শুক্রবার সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

উইলোমোর পার্কে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৪ জানুয়ারি অজিদের বিপক্ষে নামবে বাংলাদেশ। একদিন বিরতির পর ১৬ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জুনিয়র টাইগ্রেস দল। ১৮ তারিখ গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা রাবেয়া খানদের।

বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে ভারত। ‘ডি’ গ্রুপে ভারতের মেয়েদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড।

ইংল্যান্ডের সাথে একইগ্রুপে আছে পাকিস্তান ও জিম্বাবুয়ের মেয়েরা। ‘বি’ গ্রুপে এ তিন দলের সাথে আছে প্রথমবার কোনো আইসিসি ইভেন্টে জায়গা পাওয়া রুয়ান্ডাও।

গ্রুপ অব ডেথে জায়গা পেয়েছে ইন্দোনেশিয়া। ‘সি’ গ্রুপে এশিয়ান দলটির প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

১৬ দলের টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে যাওয়ার সুযোগ পাবে ৬টি দল। সেখান থেকে সেমিফাইনালে উঠবে সেরা চার দল। ২৯ জানুয়ারি বেনোনিতে হবে শিরোপার ফয়সালা।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশভারতরাবেয়ালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

সাতক্ষীরায় শ্যালকের হাতে ভগ্নিপতি খুন, গ্রেপ্তার ১

Next Post

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘পাপ-পুণ্য’

Next Post
বাংলাদেশি ব্যক্তিরা একটি গাছের নিচে বসে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলো ‘পাপ-পুণ্য’

পুলিশের গাড়ির পাশে নিহতের পরিবারের সদস্যরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT