চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট ব্যবহারে নারীদের প্রযুক্তিগত জ্ঞান জরুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 24, নভেম্বর 2023
in তথ্যপ্রযুক্তি
A A
নারীরা কম্পিউটার ও প্রযুক্তিগত প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবেই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, চতুর্থ বিল্পবের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তির সবোর্চ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ, সমৃদ্ধ প্রযুক্তি গত জ্ঞান, নিরাপত্তা নিশ্চিত হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিআরটিসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ) এর যৌথ উদ্যোগে বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম ২০২৩ -এর তৃতীয় বার্ষির্কীর আলোচনায় সেমিনারের বক্তরা এসব কথা বলেন।

ইন্টারনেটের কার্যকর ব্যবহার ও ইন্টারনেট ব্যবহারে জ্ঞান বাড়াতে প্রান্তিক নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান প্রেস ইন্সটিটিউটের ডেপুটি ইনফরমেশন অফিসার নাসরিন জাহান লিপি।

তিনি বলেন, তথ্য মানে শক্তি। নারীরা যদি ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারে তবে ইন্টারনেটের পজেটিভ ব্যবহার কেন নয়?

প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ এন্ড আইসিটি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অপরাজিতা হক বলেন, ইন্টারনেট ব্যবহারে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এসব কার্যকর যথষ্টেই নয়। বিদেশি ডেটাস্টোর ওপর নির্ভরতা কমাতে দেশীয় ভাবে তথ্যের সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছেন।

অপরাজিতা হক বলেন, কদিন পরে যন্ত্রনির্ভর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ইন্টারনেট জগতের বিশার প্লাটফর্মে প্রবেশের ক্ষেত্রে নানান চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি মাথায় রেখেই এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বিশাল প্রযুক্তিজগতে প্রবেশের ক্ষেত্রে আমাদের নানা বাধা রয়েছে। এর জন্য শক্তিশালী সাইবার সুরক্ষা গুচ্ছ থাকতে হবে তবে সাইবার ব্যবহারে মানুষদের উদ্দীপ্ত করে তথ্যপ্রযুক্তির সর্ব্বোচ ব্যবহারে ইতিবাচক অর্জন সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

বিটিআরসি’র সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খলিল উর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারে ডিজিটাল সাক্ষরতা খুবই জরুরি। দেশে ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিন্তু ব্যবহার জ্ঞান না জানায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়বে না।

তথ্য প্রযুক্তির সাথে নারীদের সম্পৃক্ততা বাড়িনোর তাগিদ দিয়ে সেমিনারে লিখিত বক্তব্যে নূর ই নুসরাত বলেন, তথ্যপ্রযুক্তির নির্ভর কর্মসংস্থান ও নতুন নতুন তথ্য ধারনা দেওয়া গেলে সমৃদ্ধ প্রযুক্তিগত জ্ঞান নির্ভর নারী সমাজ তৈরিতে সহায়ক হবে।

অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সেমিনারে যুক্ত হন কমিউনিকেশন এন্ড অনলাইন কমিউনিটি এপিনিকের ম্যানেজার সিয়েরা পেরি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে আরো দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন ফেলোশিপের মাধ্যমে দক্ষ হবার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধারায় ওই সব ফেলোশিপ পাবার সুযোগ রয়েছে।

Tags: বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম
Previous Post

২৬ নভেম্বর ৩০০ আসনে প্রার্থী ঘোষণা: ওবায়দুল কাদের

Next Post

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post
মহিপাল হাইওয়ে থানা, ফেনী, বাংলাদেশ পুলিশ, পুলিশি সেবা নির্দেশিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও কর্মকর্তাদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT