চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একবছর আগেই মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 18, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের মাটিতে গড়াবে মেয়েদের ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার একবছর আগেই মেগা টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর ১২ জুন শুরু হয়ে ৫ ‍জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের ভেন্যু ও সূচি জানিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে আগের ৬টি আসরে ১০টি করে দল অংশ নিলেও আসন্ন সপ্তম আসরে ১২টি দল অংশ নেবে।

এখন পর্যন্ত আটটি দল ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া নিশ্চিত করেছে। আয়োজক দেশ হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা ২০২৪ সালে সর্বশেষ আসরের পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ আসরের টিকিট পেয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান এসেছে র‍্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে। বাকি চারটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

গত আসরে খেলা বাংলাদেশ ও স্কটল্যান্ডকে বাছাইপর্বে খেলতে হবে। পাশাপাশি বাছাইয়ের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে এশিয়ান অঞ্চল থেকে নেপাল ও থাইল্যান্ড এবং আমেরিকান অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপ, আফ্রিকা এবং পূর্ব এশিয়া অঞ্চলের বাছাই এখনও বাকি। সেখান থেকে বাছাইয়ের মূলপর্বে লড়বে আরও পাঁচ দল। আগামী বছরের শুরুর দিকে নেপালে বাছাইয়ের ম্যাচগুলো হবে। দুই গ্রুপে পাঁচটি করে দল খেলবে। শীর্ষ দুটি করে দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে।

বিশ্বকাপের মূলপর্বে মোট ১২টি দল দুই গ্রুপ ভাগ হয়ে খেলবে। একইগ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ-১তে ভারত ও পাকিস্তানের সঙ্গী অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং বাছাই থেকে আসা দুটি দল। গ্রুপ-২এ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে বাছাই পেরিয়ে আসা আরও দুই দল।

৩৩ ম্যাচের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে ২৪ দিনব্যাপী, যা ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে গড়াবে। ভেন্যুগুলো হল- লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লিডসের হেডিংলি, সাউদাম্পটনের রোজ বোল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে, ৫ জুলাই ফাইনাল লর্ডসে।

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মেয়েরা ১৩ জুন টুর্নামেন্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। একইদিনে ম্যানচেস্টারে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ১৪ জুন হবে আসরের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ, লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

Tags: আইসিসিইংল্যান্ডপাকিস্তানভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

Next Post

দুই মৌসুম পর সিপিএলে দল পেলেন সাকিব

Next Post
সাকিব আল হাসান সিপিএলে নতুন দল পেয়েছেন, ছবি তে তিনি ক্রিকেট জার্সিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মৌসুম পর সিপিএলে দল পেলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সালাউদ্দিনের প্রশংসায় মুশফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকে মুগ্ধ সালাউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT