চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটা জয় নিয়ে ফেরার ইচ্ছা বাংলাদেশ অধিনায়কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৪ সালের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে আশা জাগালেও জয়েরবন্দরে নোঙর করা সম্ভব হয়নি এবার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দেখতে হয়েছে বড় ব্যবধানে হার। তবে সাউথ আফ্রিকার সঙ্গে জয়ে রাঙিয়ে আসর শেষের সুযোগ দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় স্বাগতিক প্রোটিয়া মেয়েদের বিপক্ষে এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে নামবে টিম টাইগ্রেস। খেলা কেপটাউনে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কের দিকে প্রশ্ন যায়, দেশ ছাড়ার আগে আপনারা বলেছিলেন অন্তত একটি জয় নিয়ে ফিরতে চান। জ্যোতির উত্তর ছিল, ‘পারলাম না, এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে।’

‘দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। দল হিসেবে পারফর্ম করতে পারিনি বলেই দল ভালো করতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দুই-একটা থাকলেও কিন্তু ভালো হয়নি। কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে একটু কঠিন হয়ে যায় ম্যাচ জেতা। কিছু ছোট ছোট ভুলের মূল্য আমাদের দিতে হয়েছে। যেহেতু আরেকটি ম্যাচ আছে, আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

ঘরের মাঠে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিত হারে টুর্নামেন্ট শুরু করেছে সাউথ আফ্রিকা। পরে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে স্বাগতিক দল। কাগজে-কলমে প্রোটিয়াদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা টিকে রয়েছে। এজন্য বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। প্রতিপক্ষের চাপে থাকার এই সুযোগটা কাজে লাগাতে চান লাল-সবুজের দলের অধিনায়ক।

‘আমার কাছে মনে হয়, সাউথ আফ্রিকা একটু চাপে আছে। আমরা ওভাবে চাপে নেই। চাপহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, এই ম্যাচটি ভালো খেলতে পারব।’

শ্রীলঙ্কার বিপক্ষে জিততে না পারার আক্ষেপ এদিন আরেকবার ঝরেছে জ্যোতির কণ্ঠে। বোলিংয়ের শুরুটা ভালো হলেও পরের দিকে তা ধরে রাখতে না পারা আর বাজে ফিল্ডিংয়ের কথা অকপটে স্বীকার করলেন।

‘প্রতিটি দলই টুর্নামেন্ট শুরুর আগে চেষ্টায় থাকে যেন সেমিফাইনালে যায়। আমাদেরও সুযোগ ছিল, যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারতাম। তাদের বিপক্ষে আমাদের জয়ের একটি সুযোগও এসেছিল। কিন্তু কোনোভাবে আমরা দ্বিতীয়ভাগে ভালো বোলিং করতে পারিনি, ভালো ফিল্ডিং করতে পারিনি। তাই ম্যাচটি আমাদের হাত থেকে চলে গেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হারলেও টাইগ্রেস বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। আগে ব্যাট করে পুরো ২০ ওভার খেলে অবশ্য বোর্ডে ১০৭ রানের বেশি ওঠাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক বললেন, ‘দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, কঠিন ছিল আমাদের জন্য। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি, তবে বোলিং অনেক ভালো হয়েছে।’

‘সবমিলিয়ে আমাদের দল হিসেবে পারফরম্যান্সে ঘাটতি থেকে গেছে। এসব উইকেটে ১৩০-১৪০ রানের বেশি না করলে কঠিন হয়ে যায় ম্যাচ বের করা। তবে সবাই এরকম টুর্নামেন্ট যখন খেলতে আসে, বড় চিন্তা করেই আসে যেন সেমিফাইনাল খেলতে পারি। আমাদের সেটা হয়নি। ইচ্ছা থাকবে শেষ ম্যাচে ভালো কিছু যেন পেতে পারি। একটি জয় নিয়ে ফেরার ইচ্ছা আছে।’

সিনিয়র ক্রিকেটারদের অনেকে জাতীয় দলে লম্বা সময় ধরে খেললেও আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হচ্ছেন। সেখানে বয়সভিত্তিক দল থেকে বিশ্বকাপ স্কোয়াডে এসে সম্ভাবনার আলো ছড়িয়েছেন স্বর্ণা আক্তার। তার মতো আরও সম্ভাবনাময় ক্রিকেটার দলে সুযোগ পাওয়া উচিৎ কিনা, সেই প্রশ্নও গেল জ্যোতির দিকে।

‘দেখেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করার জন্যই স্বর্ণাকে দলে নেয়া হয়েছে। আমরা কোনো চাপ দিইনি তাকে, প্রথম দুটি ম্যাচ একটু মানিয়ে নিতে সময় লেগেছে। সেটা স্বাভাবিক। সে তরুণ হলেও পরিণত বলেই খেলছে। তাকে চাপমুক্ত ক্রিকেট খেলার সুযোগ আমরা যেটা দিয়েছি, সেজন্য তৃতীয় ম্যাচে এসে খুব ভালো পারফর্ম করেছে।’

‘আমরা নতুন মুখ দলের যুক্ত হতে দেখছি। আগেও যুক্ত হয়েছে। সবাই যে নতুন এসে দলের জন্য ভালো খেলেছে তাও কিন্তু না। দুই-একজন আমরা পাচ্ছি। সিনিয়ররা হয়তো এবার সেভাবে জ্বলে উঠতে পারেনি। আগে কিন্তু দুই-একজন সিনিয়র ভালো করেছে বলেই ম্যাচের দৃশ্যে পরিবর্তন হয়েছে। একটা টুর্নামেন্টের ভিত্তিতে কাউকে যাচাই করা ঠিক হবে না।’

Tags: জ্যোতিবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

সেলফির আবদার না মেটানোয় কনসার্টে হামলার শিকার সোনু নিগম

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৪

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৪

বাংলাদেশি নারী রেফারি ফুটবল ম্যাচে মাঠে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি নারী রেফারি সালমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT