চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রোটিয়া-কিউই ফাইনাল: পরিসংখ্যান যা বলছে

মেয়েদের টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ক্রিকেটাররা বিশ্বকাপ ফাইনালে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ দিনের মহাযজ্ঞ শেষে রাতে পর্দা নামছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের। নবম আসরে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে টুর্নামেন্টটি। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপা মঞ্চে লড়বে প্রথম দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আসরে দারুণ ছন্দে আছে দুদল। নিজেদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড।

সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে সাউথ আফ্রিকা। ২০১৬ বিশ্বকাপে শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এসেছে নিউজিল্যান্ড। প্রথমবার শিরোপা জেতার জন্য মুখিয়ে দুদল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে লড়াই।

২০০৯ সালে লর্ডসে প্রথম আসরে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা স্পর্শের স্বপ্নভঙ্গ হয় কিউইদের। ২০১০ সালে দ্বিতীয় আসরেও ফাইনালে থেলে নিউজিল্যান্ড। বার্বাডোজে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। ১৪ বছর পর আবারও শিরোপা মঞ্চে কিউইবাহিনী।

দুই আসরের ফাইনালে কিউইদের হয়ে খেলা সুজি বেটস ও সোফি ডিভাইন খেলছেন এবারও। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া লেয়া তাহুহুও আছেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা মঞ্চ রাঙাতে মরিয়া সুজি। বলেছেন, ‘আমরা এই দলের দাদি, এখনও টিকে আছি। লেয়া তাহুহু তার বায়োনিক হাঁটু দিয়ে, সোফি অধিনায়ক হিসেবে অনেককিছু সামলেছেন, আমিও চালিয়ে যাচ্ছি- এটি সত্যিই একটি বিশেষ মুহূর্ত। অনেক কঠিন সময় পার করেছি, আমরা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। ফাইনালে উঠতে পেরেছি এটা বিশেষ। আমরা একে অন্যের জন্য জিততে চাই।’

২০২৩ বিশ্বকাপে সবশেষ আসরে ঘরের মাঠে শিরোপা জেতার সুযোগ ছিল সাউথ আফ্রিকার। কেপটাউনে অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় প্রোটিয়াদের। সেই স্মৃতিচারণ করে সংযুক্ত আরব আমিরাতে শিরোপা জিততে চান প্রোটিয়া অলরাউন্ডার ক্লো ট্রায়ন। বলেছেন, ‘সেই ফাইনালে আমরা নিজেদের ৮ বল পেছনে রেখেছিলাম। এই ধরনের খেলাগুলোতে সামর্থ্যের ২০০% দিতে হবে এবং শান্ত থাকতে হবে। আমরা হতাশ হয়ে পড়েছিলাম, প্রয়োজনের সময় আমরা হতাশায় ভুগেছি। কিন্তু এই আসরজুড়ে আমরা দারুণ করছি। নিজেদের শান্ত রেখেছি এবং কীভাবে লক্ষ্যে পৌঁছাতে হবে সেবিষয়ে পরিষ্কার ধারণা রাখছি। এই উদ্দীপনা বজায় রেখে জিততে চাই।’

দুদলের মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডের জয়ের পাল্লা ভারী। ২০০৭ সালে প্রথমবার দেখা হয় কিউই-প্রোটিয়া মেয়েদের। টি-টুয়েন্টিতে ১৬ বারের দেখায় নিউজিল্যান্ড ১১টিতে জিতেছে, সাউথ আফ্রিকা ৪টিতে। বিশ্বকাপে দুদল মুখোমুখি হয়েছে ৫ বার। যার তিনটিতে জিতেছে নিউজিল্যান্ড, প্রোটিয়ারা দুটিতে। গতবছর অক্টোবরে দুদলের শেষ দেখায় প্রোটিয়ারদের ১১ রানে হারায় নিউজিল্যান্ড।

Tags: নিউজিল্যান্ডফাইনালমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মা ইন্তেকাল করেছেন

Next Post

সাকিবকে ছাড়া খেলা ‘কঠিন’: শান্ত

Next Post
দুই ক্রিকেটার হাসিমুখে ছবি তুলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে ছাড়া খেলা ‘কঠিন’: শান্ত

নেতা খালেদা জিয়া গাজা শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

কে ধরবেন হামাসের হাল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT