চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ভেন্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বকাপের ভেন্যুতে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে অবশ্য বদলে গেছে আসরের ভেন্যু। বাংলাদেশের বদলে মেয়েদের মেগা ইভেন্ট বসেছে সংযুক্ত আরব আমিরাতে, আসরের স্বত্ব আছে বাংলাদেশের হাতেই। উদ্ভোধনী ভেন্যু পরিদর্শন ও ম্যাচ দেখতে আরব আমিরাতে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সঙ্গে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। ব্যাট-বলের লড়াইয়ের আগে মাঠ পরিদর্শন করতে দেখা গেছে আসিফ মাহমুদসহ সফর সঙ্গীদের।

বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

১০ দলের মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা। গ্রুপের সেরা দুদল যাবে সেমিফাইনালে।

পাঁচটি করে দল নিয়ে গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখান থেকেও গ্রুপ সেরা দুদল খেলবে সেমিতে। গ্রুপপর্ব, নকআউট, ফাইনালের সব ম্যাচ হবে দুবাই ও শারজার দুই ভেন্যুতে।

৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ অক্টোবর গড়াবে ফাইনাল।

Tags: আসিফ মাহমুদবাংলাদেশবিসিবিমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশারজাহস্কটল্যান্ড
Previous Post

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

Next Post

জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করবেন ৩ উপদেষ্টা

Next Post
জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে আসা উপদেষ্টারা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ যাচাই করবেন ৩ উপদেষ্টা

অভিনেতা হাতে পিস্তল নিয়ে মারামারি দৃশ্যে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে কোরবানি ঈদে ‘তুফান টু’ মুক্তি সম্ভব?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT