বাংলাদেশের মাটিতে ১০ বছর পর আবারও বসতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সূচি ঘোষণার পাশাপাশি আসরের ট্রফিও উন্মোচিত হয়েছে। ১০ দলের অংশগ্রহণে মোট ২৩ ম্যাচ হবে। ১৭ দিনের আয়োজনের ফাইনাল ২০ অক্টোবর।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে থাকা দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের রানার্সআপ দল খেলবে। সোমবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাছাইপর্বের ফাইনালে লড়বে বিশ্বকাপের টিকিট পাওয়া শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো হবে সাভারের বিকেএসপিতে। মূল ম্যাচগুলোর ভেন্যু মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। উদ্বোধনী দিনে মিরপুরে দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। একইদিনে বাছাইপর্বে রানার্সআপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মেয়েদের ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের সময়-সূচি
গ্রুপপর্ব
৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম সাউথ আফ্রিকা (ঢাকা, বিকেল ৩টা)
বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ২ (ঢাকা, সন্ধ্যা ৭টা)
৪ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ১ (সিলেট, বিকেল ৩টা)
ভারত বনাম নিউজিল্যান্ড (সিলেট, সন্ধ্যা ৭টা)
৫ অক্টোবর: সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (ঢাকা, বিকেল ৩টা)
বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ঢাকা, সন্ধ্যা ৭টা)
৬ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১ (সিলেট, বিকেল ৩টা)
ভারত বনাম পাকিস্তান (সিলেট, সন্ধ্যা ৭টা)
৭ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ২ (ঢাকা, সন্ধ্যা ৭টা)
৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (সিলেট, সন্ধ্যা ৭টা)
৯ অক্টোবর: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (ঢাকা, বিকেল ৩টা)
ভারত বনাম কোয়ালিফায়ার ১ (সিলেট, সন্ধ্যা ৭টা)
১০ অক্টোবর: সাউথ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ২ (ঢাকা, সন্ধ্যা ৭টা)
১১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (সিলেট, বিকেল ৩টা)
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ১ (সিলেট, সন্ধ্যা ৭টা)
১২ অক্টোবর: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (ঢাকা, বিকেল ৩টা)
বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা (ঢাকা, সন্ধ্যা ৭টা)
১৩ অক্টোবর: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (সিলেট, বিকেল ৩টা)
ভারত বনাম অস্ট্রেলিয়া (সিলেট, সন্ধ্যা ৭টা)
১৪ অক্টোবর: ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ২ (ঢাকা, সন্ধ্যা ৭টা)
সেমিফাইনাল ও ফাইনাল
১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল (সিলেট, সন্ধ্যা ৭টা)
১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল (ঢাকা, সন্ধ্যা ৭টা)
২০ অক্টোবর: ফাইনাল (ঢাকা, সন্ধ্যা ৭টা)









