চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে রুখে দিল নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 27, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি ফুটবল খেলোয়াড় মাঠে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েলিংটনে যেন আবারো দেখা গেল ২০১৯ বিশ্বকাপ ফাইনালের মঞ্চায়ন। দুই ফাইনালিস্ট যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস এবার একই গ্রুপে পরস্পরের মুখোমুখি। কেউ কাউকে ছাড় না দেয়ার মানসিকতাই ম্যাচের ফলাফলে দেখা গেল। মেয়েদের ফুটবলের বিশ্বআসরে দল দুটি ১-১ গোলের ড্র নিয়ে মাঠে ছেড়েছে।

ই-গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের মেয়েরা টেবিলের শীর্ষে। সমান খেলায় নেদারল্যান্ডসের পয়েন্ট ৪ হলেও গোলব্যবধানে পিছিয়ে থাকায় তারা দ্বিতীয় স্থানে। এক ম্যাচ খেলা পর্তুগাল ও ভিয়েতনাম এখনো পয়েন্টের মুখ দেখেনি।

বৃহস্পতিবার ম্যাচের ১৯ মিনিটে ভিক্টোরিয়া পেলোভার পাসে বল নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ডাচদের এগিয়ে দেন জিল রুর্ড।

বিরতির পর ৫৯ মিনিটে মার্কিন ফুটবলার লিন্ডসে হোরানকে বাজেভাবে ট্যাকল করেন ড্যানিয়েল ফন ডি ডঙ্ক। এসময় খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। ডি ডঙ্কের উপর রাগে ফুঁসতে থাকেন হোরান। মিনিট তিনেক পর নেন প্রতিশোধ। রোজ লাভেলের নেয়া কর্নার কিকে আসা বলে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন হোরান। সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

খেলার বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলেও আর কোনো গোলের দেখা মেলেনি। ড্র নিয়ে গত আসরের ফাইনালিস্টদের সন্তুষ্ট থাকতে হয়।

২০১৯ সালে ফ্রান্সে হওয়া বিশ্বআসরের ফাইনালে ডাচ মেয়েদের ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

Tags: নেদারল্যান্ডসযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

নাইজারে অভ্যুত্থানে প্রেসিডেন্টকে আটক করেছে সেনাবাহিনী

Next Post

ডেঙ্গু মোকাবেলায় তিনটি স্তরে কাজ করবে ডিএনসিসি

Next Post
জনসচেতনতা বৃদ্ধির জন্য ডেঙ্গু বিষয়ক আলোচনা ও প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মোকাবেলায় তিনটি স্তরে কাজ করবে ডিএনসিসি

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছে, সাকিব ও তাসকিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, তাসকিনের জোড়া শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT