চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 31, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জাপান নারী ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপ ফুটবলে শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছিল জাপান ও স্পেন। গ্রুপসেরা কে হবে, এটিই দল দুটির ম্যাচে হয়েছে নির্ধারণ। স্পেনের মেয়েদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে খেলবে সামুরাইয়ের দেশটি।

সি-গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে জাপান হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সমান খেলায় স্পেন ৬ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে জাম্বিয়া। পয়েন্টের মুখ না দেখেই বিশ্বকাপ শেষ করেছে সব ম্যাচে পরাজয় বরণ করা কোস্টারিকা।

সোমবার ওয়েলিংটনে হওয়া ম্যাচের প্রথমার্ধেই তিন গোলের লিড পায় জাপান। ১২ মিনিটে জুন এন্দোর বাড়ানো বল আদায় করে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন হিনাতা মিয়াজাওয়া।

খেলার ২৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হিনাতার অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের উঁচু শটে ব্যবধান দ্বিগুণ করেন রিকো উকেই। এরপর ৪০ মিনিটে উকেইয়ের পাসে বল নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হিনাতা।

৮২ মিনিটে মিয়াবি মরিয়ার অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে স্পেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিনা তানাকা।

এশিয়ার একমাত্র দেশ হিসেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি রয়েছে সূর্যোদয়ের দেশটির। এবারো তারা সেই মিশনে ঠিকঠাক এগিয়ে যাচ্ছে।

হ্যামিল্টনে হওয়া সি-গ্রুপের আরেক খেলায় কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে দেশে ফিরবে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া জাম্বিয়া।

ম্যাচের তৃতীয় মিনিটে লুশোমো এমওয়েম্বার গোলে জাম্বিয়া লিড পায়। ৩১ মিনিটের মাথায় স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন বারব্রা বান্দা।

বিরতির পর ৪৭ মিনিটে কোস্টারিকার হয়ে বল জালে জড়ান মেলিসা হেরেরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বান্দার পাসে বল নিয়ে নিশানাভেদ করে জাম্বিয়ার জয় উৎসবকে আরও রাঙিয়ে তোলেন রাচেল কুন্দনঞ্জি।

Tags: কোস্টারিকাজাপানজাম্বিয়ালিড স্পোর্টসস্পেন
Previous Post

৬৮ তলা থেকে পড়ে জনপ্রিয় ‘স্টান্টম্যান’র মৃত্যু!

Next Post

সোশ্যাল মিডিয়ায় উত্থান, অতঃপর দিক হারানোর গল্প জোনাকের

Next Post
স্মিত মুখের যুবক, বাংলায় লেখা 'সোশ্যাল মিডিয়ায় উত্থান, অতঃপর দিক হারানোর গল্প জোনাকের'. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়ায় উত্থান, অতঃপর দিক হারানোর গল্প জোনাকের

বিএনপি নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT