চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে কাঁদিয়ে শেষ ষোলোতে জ্যামাইকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 02, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলাররা। ফুটবল পরাশক্তি সেলেসাওদের রুখে দিয়ে জ্যামাইকার ফুটবলাররা উদযাপন শুরু করলেন। মেলবোর্নের বিপরীত দুই দৃশ্যের দেখাই মিলেছে। গোলশূন্য ড্রয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ও ইতালির পর তাদেরও কাটতে হবে বাড়ি ফেরার টিকিট। শেষ ষোলোতে খেলবে জ্যামাইকা।

সিডনিতে হওয়া এফ-গ্রুপের আরেক খেলায় আসরের নবাগত পানামাকে ৬-৩ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা দিয়েছে ফ্রান্স।

তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে ফরাসি মেয়েরা হয়েছে এফ-গ্রুপ চ্যাম্পিয়ন। সমান খেলায় জ্যামাইকা ৫ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। আসর থেকে বিদায় নেয়া ব্রাজিল ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে। কোনো পয়েন্ট না নিয়ে টেবিলের তলানিতে রইল পানামা।

বুধবার ব্রাজিলের মেয়েরা ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল। ১৮টি শটের মধ্যে আটটি লক্ষ্য বরাবর রাখতে পারলেও লক্ষ্যভেদে ব্যর্থ হয়। এতেই তাদের কপাল পোড়ে।

আরেক খেলায় ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রান্সকে স্তম্ভিত করে লিড পায় পানামা। ডান পায়ের ফ্রি কিকে বল জালে জড়ান মার্তা কক্স।

২১ মিনিটের মাথায় ক্লারা মাতেওর নেয়া কর্নার কিকে হেডে ফ্রান্সের হয়ে লক্ষ্যভেদ করে সমতা টানেন মেল লাকরর। সাত মিনিট পর কাদিদিয়াতো দিয়ানি গোল করে ফরাসিদের এগিয়ে দেন।

ডি বক্সের ভেতর ওয়েন্দি নাতিসের হাতে বল লাগলে রেফারি পেলান্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন দিয়ানি। বিরতির আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সেলমা বাচার পাসে বল নিয়ে দূরপাল্লার শটে স্কোরলাইন ৪-১ করেন লেহ লে গ্যারেক।

৫২ মিনিটে স্পট কিক থেকে নিশানাভেদ করে দিয়ানি হ্যাটট্রিক পূরণ করেন।

৬৪ মিনিটে স্পট কিক থেকে ইয়োমিরা পিনজোন ব্যবধান কমান। ৮৭ মিনিটে পানামার হয়ে আরেকটি গোল করেন লিনথ সেডেনো।

যোগ করা সময়ের দশম মিনিটে পানামার জালে বল জড়ান ভিকি বেচো।

Tags: জ্যামাইকাপানামাফ্রান্সব্রাজিললিড স্পোর্টস
Previous Post

কেন ভারতের চাল নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী খাদ্য সংকটের কারণ হতে পারে

Next Post

মেসির সঙ্গে খেলতে লোভনীয় প্রস্তাব ছেড়েছেন আলবা

Next Post
আলবা ফুটবল মাঠে অনুশীলন করছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির সঙ্গে খেলতে লোভনীয় প্রস্তাব ছেড়েছেন আলবা

নুরের উপর হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও হামলার শিকার নুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT