চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল প্রতিপক্ষ ভারতকে সম্মানই দেখাচ্ছেন বাংলাদেশ কোচ

আবু তাহের by আবু তাহের
6:53 অপরাহ্ন 05, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ কোচ ফাইনাল ম্যাচের জন্য মনোযোগী, ভারতকে সম্মান দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসরের শুরুতে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সেমিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নেপালকে হারিয়ে শিরোপামঞ্চে উঠে চূড়ান্ত প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছেন কোচ পিটার জেমস বাটলার।

শুক্রবার সাউথ গোয়ার আইসিটি হোটেলের কোলভা কক্ষে ফাইনালের আগের সংবাদ সম্মেলনের আয়োজন করে সাফ। ভারত আসরের আয়োজক হলেও সেখানে বাংলাদেশি সাংবাদিকের সংখ্যা ছিল বেশি।

প্রতিপক্ষ নিয়ে বাটলার বলেছেন, ‘ভারতের প্রতি আমার অনেক সম্মান আছে। তারা মাঝে মাঝে সত্যিই কিছু ভালো ফুটবল খেলে। তাদের গতি অনেকবেশি। আমাদের সত্যিই একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে, সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হবে।’

‘এএফসি এশিয়ান কাপে খেলা সম্পর্কিত বক্তব্যে ফিরে আসি, মনে করি আমরা এবং ভারত উভয় দলই এ আসর থেকে অনেককিছু শিখেছি। এই স্তরে এধরনের ফুটবল খেলার স্টাইল বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।’

ভারতের খেলা নিয়ে বাটলার বললেন, ‘আমার মনে হয় ভারতের জন্যও এটি বেশ কঠিন ছিল। তারা একটি ম্যাচে কিছুটা ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তবে সামগ্রিকভাবে তারা বেশ ভালো করেছে।’

অনুশীলনের সময় বহিরাগত এক যুবকের ক্যামেরা নিয়ে মাঠে ঢুকে পড়া নিয়ে বাটলার বলেছেন, ‘আসলে আমি মনে করি না সত্যিই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন।’

‘লোকটি ক্যামেরা নিয়ে মাঠে চলে এসেছিল, লক্ষ্য করেছি বেশকিছু সময় ধরে প্লেয়ার অব দ্য ম্যাচ রিতুপর্ণার ভিডিও করছিল, যা আমার কাছে কিছুটা সস্তা মানসিকতা বলে মনে হয়েছে। এটি যদি কোন পাবলিক স্টেডিয়াম হয়, তবে মানুষের ভেতরে আসা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

সাফকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বাটলার, ‘সম্ভবত সাফের উচিত হবে না ফাইনালের প্রস্তুতির জন্য পাবলিক স্টেডিয়াম বুক করা। এটি তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়।’

‘আমার কাছে এটি ভুল মনে হয়েছে যে, লোকটিকে সরাসরি মাঠে হাঁটার অনুমতি দেয়া হয়েছে। সে যেকোনো কিছু হতে পারত, আমরা তো জানি না। তবে কেবল মনে করি যে, এটি ভুল ছিল এবং বিপজ্জনক। এটি বিপজ্জনক ছিল।’

Tags: বাটলারবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টস
Previous Post

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

Next Post

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

Next Post
আনিকা ক্রিকেট মাঠে ব্যাটিং প্রস্তুত, খেলাধুলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে, দলের সদস্যরা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT