চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে ভারতের জালে ৩ গোল বাংলাদেশের

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 23, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে লাল-সবুজের দল।

শিরোপা ধরে রাখার মিশনে নেমে শুরু থেকেই দারুণ খেলছে বাংলাদেশ। একের পর এক গোলের সুযোগ তৈরি করছিল। তবে বল জালে পাঠাতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় ১৮ মিনিট পর্যন্ত।

সাবিনার নেয়া কর্নার কিক থেকে আসা বল ডি বক্সে পান আফিদা খন্দকার। দারুণভাবে বল জালে পাঠান। ২৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। লেফট উইং থেকে ক্রসে ডি বক্সে বল পাঠান ঋতুপর্ণা চাকমা। ছোঁয়া লাগিয়ে বল জালে পাঠান তহুরা খাতুন।

৩৫ মিনিটে গোলে শোধের সুযোগ আসে ভারতের সামনে। চানু সরোখাইবাম বল পাঠান ডি বক্সে। বল পেয়ে গোলমুখে শট নেন বালা দেবী। তবে দারুণভাবে তা প্রতিহত করেন রুপনা চাকমা। পরের মিনিটে ভারতের নেয়া ফ্রি কিক বারে লেগে ফিরে যাওয়া গোল হজম থেকে রক্ষা পায় বাংলোদেশ।

৪২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শামসুননাহার জুনিয়র বল বাড়িয়ে দেন তহুরার দিকে। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল নিজের দ্বিতীয় গোলে আদায় করে নেন তহুরা।

৪৩ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। রাইট উইং থেকে গোলবারে বল মারেন দালিনা চিবের। রুপনা বল ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান বালা দেবী। ৪৭ মিনিটে আরেকটি গোলের সুযোগ হাত ছাড়া করে ভারত। ডি বক্সের বাইরে থেকে মানিশা বল বাড়িয়ে দেন গ্রেম দাঙ্গমেজের দিকে। তবে বল পায়ে লাগাতে ব্যর্থ হন ভারত উইঙ্গার। পরে ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

Tags: আফিদাতহুরানেপালবাংলাদেশভারতমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪
Previous Post

ছয়টি সংস্কার কমিশন কাজ শুরু করেছে: প্রধান উপদেষ্টা

Next Post

চাষী নজরুলের আলোচিত পাঁচ ছবি

Next Post
চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাষী নজরুলের আলোচিত পাঁচ ছবি

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে আইজিপি. Channel i News - চ্যানেল আই নিউজ

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT