চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা ও স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আগের দুম্যাচ জিততে লাল-সবুজদের ঘাম ঝরাতে হলেও গ্রুপপর্বের শেষ ম্যাচে দাপট দেখিয়েছে। লতা মন্ডলের দারুণ পারফরম্যান্সে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। শুক্রবার সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করেন শারমিন সুলতানা-লতারা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে ৬১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

টানা তিন জয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলবে টিম টাইগ্রেস। ৩ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। একটি করে ম্যাচ হারায় নিকটতম দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে শীর্ষে উঠতে পারবে না।

আগে ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা খুব বেশি ভালো ছিল না। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে বিদায় নেন ইশমা তানজিম। ওপেনারের বিদায়ের পর শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দারের ৩৭ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ দুই ওভারে আরও দুটি উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে।

রুবাইয়া হায়দার ১৪ রানে এবং সুমাইয়া আক্তারের শূন্যর পর শারমিন ফেরেন ৩০ রান করে। ৫২ রানে ৪ উইকেট পড়ার পর ফাহিমা খাতুন ও লতার ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক ফাহিমা ২৯ করে ফিরে গেলে লতার ব্যাটে দেড়শ পার হয়।

ইনিংসের শেষ বলে ফিফটি থেকে ২ রান দূরে আউট হন লতা। ৪৪ বলে ৪ চারে ৪৮ রান করেন তিনি। সাদিয়া আক্তারের ১১ বলে ২ ছয়ে সাজানো ১৯ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নুর দানিয়া সিউহাদা।

লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে ফাতেমা জাহানের শেষ দুই বলে উইকেট হারায় মালয়েশিয়া। বাকি সময়ে নিয়মিত উইকেট তুলতে থাকে বাংলাদেশ। কেবল নুর আরিয়ান্না নাতসিয়া দুঅঙ্কের ঘরে পৌঁছান। ২২ রানে অপরাজিত থাকেন।

মালয়েশিয়াকে ৯ উইকেটে ৬১ রানে আটকাতে ফাতেমা চার ওভারে ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফা খাতুন শিকার করেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হওয়া লতা নেন এক উইকেট।

Tags: থাইল্যান্ডপাকিস্তানফাহিমাবাংলাদেশ নারী দলমালয়েশিয়ামেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপলতা মন্ডললিড স্পোর্টস
Previous Post

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

Next Post

মারা গেছেন চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ

Next Post

মারা গেছেন চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ

পদ নিয়ে কাড়াকাড়ি না করে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করুন: জ্যোতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT