চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ভারত

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে গত আসরে ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশের। একই ঘটনা এবারের আসরেও। শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে ৪৬ রানে হেরেছে টিম টাইগ্রেস।

ব্যাংককের টের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। তাড়ায় নেমে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ৮৮ রানে থামে বাংলাদেশ।

রাইজিং স্টার্সে গ্রুপপর্বে অপরাজিত থেকে সেমিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ। ফাইনালে ধারাবাহিকতা রাখতে পারেনি দলটি। ১৩৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে।

১২ রানে ওপেনার ইশমা তানজিমকে ফেরান প্রেমা রাওয়াত। ৩ রানে ইশমা আউট হলেও উইকেট ধরে খেলার চেষ্টা করেন আরেক ওপেনার শামিমা সুলতানা। সর্বোচ্চ ২০ রান করে তিনি। আর কেউই বলার মতো রানের দেখা পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে শারমিন সুলতানার ব্যাটে।

বাকিদের মধ্যে সাদিয়া আক্তার ১০ রান ও ফাহিমা খাতুনের ১৪ ছাড়া কেউ দুঅঙ্কে যেতে পারেনি। শেষপর্যন্ত ৮৮ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে প্রেমা রাওয়াত নিয়েছেন ৩ উইকেট। সোনিয়া মেন্ধিয়া ও তনুজা কানওয়ার নেন ২টি করে উইকেট।

এর আগে ওপেনার নন্দিনী ক্যাশপ ১৫ বলে ৮ করে রান আউট হন। দিনেশ বৃন্দাকে সাজঘরে পাঠিয়েছেন ফাতেমা জাহান, তিনি ১৭ বলে করে যান ১৯ রান। ৮ রান করে ফাহিমা খাতুনের বলে আউট হন আনুশকা শর্মা।

রানের খাতা খুলতে না পারা মিন্নু মানিকে ফেরান ফারজানা ইয়াসমিন। রাধা যাদব ও তেজাল হাসাবনিস বেশ বড় জুটি গড়েন। ৩০ বলে ৩৬ রান করা রাধাকে ফেরান অধিনায়ক ফাহিমা। ভারতকে একা টেনে নেন তেজাল, ৩৪ বলে করেন অপরাজিত ৫১ রান।

বাংলাদেশের হয়ে ফাহিমা ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন ফারজানা এবং ফাতেমা।

Tags: ফাতেমাফারজানাবাংলাদেশভারতমেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপলিড স্পোর্টস
Previous Post

গোপালগঞ্জে দেশী মদ তৈরির কারিগরকে পিটিয়ে হত্যা

Next Post

বার্লিন উৎসবে যাদের হাতে উঠল পুরস্কার

Next Post

বার্লিন উৎসবে যাদের হাতে উঠল পুরস্কার

ছবি: সংগৃহীত

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT