চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সংস্করণে মেয়েদের জাতীয় লিগ, শুরু ১৬ আগস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 10, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ মেয়েদের টি-টুয়েন্টি লিগের খেলোয়াড়রা দলীয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। অক্টোবরে দেশের মাটিতে এশিয়া কাপ টি-টুয়েন্টি। সামনের দুটি মিশনের প্রস্তুতির জন্য ১২তম জাতীয় ক্রিকেট লিগ হচ্ছে সংক্ষিপ্ত সংস্করণে।

আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে সিলেটে লিগ শুরু হবে ১৬ আগস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং সূত্রে জানা গেছে এ খবর।

২০১৯ সালে জাতীয় লিগের সবশেষ আসরও হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। গত দুই আসরের টানা চ্যাম্পিয়ন সিলেটের সামনে হ্যাটট্রিক শিরোপার হাতছানি।

জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিজেদের বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন না। ন্যাশনাল পুলের খেলোয়াড়দের লটারির ভিত্তিতে বণ্টন করা হয়েছে বিভাগীয় দলগুলোতে।

খুলনার মেয়ে সালমা খাতুন নেতৃত্ব দেবেন রংপুর বিভাগকে। তার দলে আছেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার মুর্শিদা খাতুন হ্যাপি ও ফারিহা ইসলাম।

জাতীয় দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রতিনিধিত্ব করবেন বরিশালকে। দলটিরও অধিনায়ক তিনি। জ্যোতির দলে আছেন শারমিন আক্তার সুপ্তা।

নিজ বিভাগের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। সাবেক ওয়ানডে অধিনায়ক দলে পেয়েছেন জাতীয় দলের পেসার সুরাইয়া আজমিন ছন্দাকে।

ময়মনসিংহ বিভাগের হয়ে খেলবেন জাহানারা আলম ও সানজিদা ইসলাম মেঘলা। চট্টগ্রামের হয়ে সোবহানা মোস্তারি, নুজহাত তাসনিয়া ও খাদিজাতুল-কুবরা।

রাজশাহীতে আছেন লতা মন্ডল ও নাহিদা আক্তার। ঢাকায় রিতু মনি ও ফারজানা হক পিংকি, সিলেটের হয়ে খেলবেন ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।

Tags: জ্যোতিনারী ক্রিকেট দলমেয়েদের জাতীয় লিগরুমানালিড স্পোর্টসসালমাসিলেট
Previous Post

রাজনৈতিক নেতাদের জন্য ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘পলিটিক্স ম্যাটারস’

Next Post

প্রয়োজনীয় পণ্য আমদানিতে বিভিন্ন বিকল্প দেশকে রাখার পরামর্শ

Next Post
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বৈঠক চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় পণ্য আমদানিতে বিভিন্ন বিকল্প দেশকে রাখার পরামর্শ

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা, পেশাদারী মুখাবয়ব, অফিস পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ থেকে ২০৩০ সালের আগেই ম্যালেরিয়া নির্মূল হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT